Don't Miss
Home / আজকের সংবাদ / মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাদ্রাসায় আগুন : নিহত ২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাদ্রাসায় আগুন : নিহত ২৫

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি মাদ্রাসায় আগুন লেগে শিক্ষক এবং শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তাহফিজ দারুল কুরআন ইতিফাকিয়াহ স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের অগ্নি এবং উদ্ধার বিভাগের পরিচালক খিরুদিন দ্রাহমান এএফপিকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী।

তবে নিহত শিক্ষার্থীদের বয়স নিশ্চিত করা হয়নি। তবে এ ধরনের বোর্ডিং স্কুলে যে সব শিশুদের কোরআন শিক্ষা দেয়া হয় তাদের বয়স ৫ থেকে ১৮য়ের মধ্যে।

বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে ধারণা করছেন কর্মকর্তারা। মাদ্রাসাটির উপরের দিকের একটি তলায় আগুন ছড়িয়ে পড়ে অধিকাংশ শিক্ষার্থী মারা যান।

এক বিবৃতিতে মালয়েশিয়ার দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে দারুল কুরান ইত্তিফাকিয়াহ্ নামের ওই হাফিজি মাদ্রাসায় আগুন লাগার খবর পাওয়া যায়।

তিনতলা ভবনটির উপরের তলায় ঘুমানোর জায়গায় আগুন লেগে ছড়িয়ে পড়ে বলে বিবৃতিতে জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে শিশুরা মাদরাসার যে রুমে ঘুমায় সেগুলো আগুনে পুড়ে গেছে। শিশুদের বাবা-মায়েরা এই ঘটনায় বেশ উদ্বিগ্ন। তারা পরিস্থিতি জানতে মাদ্রাসার বাইরে জড়ো হয়েছেন।

ওই ঘটনায় আহত শিশুদের হাসপাতালে নেয়া হয়েছে। ধোঁয়ার কারণে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা হচ্ছিল।

কর্মকর্তারা প্রথমে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন, পরে সংশোধনে করে ২৩ ছাত্র ও দুই তত্ত্বাবধায়কের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহত সাতজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জালান দাতুক কেরামত এলাকায়।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত মালয়েশিয়ায় দুইশোর বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...