এমএনএ জেলা প্রতিনিধি : নোয়াখালীতে সেনবাগ উপজেলায় তিন পুকুরিয়া নামক স্থানে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সেবারহাট বাজারে নোয়াখালী-ফেনী মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
এতে ঘটনাস্থলে আক্তারুজ্জামান নামে এক যাত্রী মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। আহতদের পার্শ্ববর্তী ফেনী দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রামের উদ্দেশে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা রুপসী বাংলা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সাথে ও ফেনী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছাড়া যমুনা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত ৩ যুবক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

