Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়ার নামে সরকার মিথ্যাচার করছে : ফখরুল

খালেদা জিয়ার নামে সরকার মিথ্যাচার করছে : ফখরুল

এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ও দলের নেতাকর্মীদের নামে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার-দলীয় এমপিরা এখন সংসদে বিএনপি চেয়ারপারসন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জিয়া পরিবারের সদস্যদের বিদেশে টাকা পাচার তদন্ত হচ্ছে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের টাকা পাচারের তদন্ত হচ্ছে বলে প্রধানমন্ত্রী যেসব মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। হীন রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় ব্যর্থতা ঢাকতে এই মিথ্যাচার করছেন শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ’।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...