Don't Miss
Home / আজকের সংবাদ / নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুধাবি থেকে ইত্তেহাদের একটি ফ্লাইটে আগামী রবিবার ৪টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইর্য়ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় অবস্থান করে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টায় লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন তিনি। এরপর ১ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০২) ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। আগামী সোমবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...