Don't Miss
Home / আজকের সংবাদ / পাকিস্তানি মাহিরার প্রেমে রণবীর কাপুর

পাকিস্তানি মাহিরার প্রেমে রণবীর কাপুর

এমএনএ বিনোদন ডেস্ক : শাহরুখ খানের রইস ছবিতে দুর্দান্ত অভিনয় করা পাকিস্তানি অভিনেত্রী মাহিরার প্রেমে পড়েছেন বলিউডের লাভার বয় রণবীর কাপুর। এমনি এক গুঞ্জন রটেছে বলিউডে।

বলিউড দাপিয়ে বেড়ানো তারকাদের মধ্য যারা ব্যাচেলর তাদেরই একজন হলেন রণবীর কাপুর। নানা সময় তার প্রেমের গুঞ্জন রটে যায়! সবারই ধারণা এবারও তেমনই এক রটনা রটেছে।

সংবাদ প্রতিদিন বলছে, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, বিভিন্ন সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে তার প্রেমের খবর হয়ে ওঠে ‘টক অফ দ্য বি-টাউন’।

সোনম, দীপিকার সঙ্গে শুধু প্রেমের সম্পর্ক থাকলেও ক্যাটরিনার সঙ্গে বেশ কয়েকদিন লিভ ইনও করেছেন তিনি। মুম্বাইয়ে আলাদা ফ্ল্যাট কিনে রণবীর থাকতেন ক্যাটরিনার সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে সেই সম্পর্কেও ইতি টেনেছেন।

একদিকে যেমন ব্যক্তিগত জীবনে দোলাচল সেরকমই অভিনয় জীবনটাও খুব একটা সুখকর যাচ্ছে না রণবীরের। কোনও ছবিই সেভাবে ব্যবসা করতে পারছে না বক্স অফিসে। এক কথায় বলতে গেলে কোনও চরিত্রই সেই ম্যাজিক ক্রিয়েট করতে পারছে না বড়পর্দায়। শোনা যাচ্ছে আবারও প্রেমে পড়েছেন রণবীর।

এবার আর বলিউডে আটকে নেই রণবীরের প্রেম। এমনকী দেশেও না। সূত্রের খবর, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের প্রেমে পড়েছেন তিনি। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা। সম্প্রতি শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে বলিউডে ডেবিউও করেছেন তিনি। ‘রইস’ বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল আর পাশাপাশি মাহিরাকে বেশ পছ্ন্দও করেছিল সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিটিকরা।

মাহিরা ও রণবীরের কিছু ছবি ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। বেশ কয়েকদিন ধরেই বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল তাদের সম্পর্কের গল্প। কিন্তু এবার এই ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা গল্প হলেও বোধ হয় সত্যি।

তবে মাহিরা ও রণবীরের এই ছবি এখনকার নয়। একটি সংবাদমাধ্যমের দাবি, এই ছবি আমেরিকায় তোলা। তাও আবার জুলাই-অাগস্ট মাসে। আমেরিকায় কী করছেন তারা? না একসঙ্গে কোনও ছবি করার পরিকল্পনা রয়েছে তাদের, না কোনও ইভেন্ট, তাহলে কি একান্তে ছুটি কাটাতেই গিয়েছিলেন রণবীর-মাহিরা! সেই নিয়েই জোর জল্পনা।

সবার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে সত্যি সত্যিই কি প্রেম পড়েছেন রণবীর নাকি তারা শুধুই ‘গুড ফ্রেন্ড’?

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...