Don't Miss
Home / আজকের সংবাদ / নতুন অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী

নতুন অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী

এমএনএ অর্থনীতি রিপোর্ট : নতুন অর্থসচিব হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

চাকরির মেয়াদ শেষে আগামীকাল বুধবার অবসরে যাচ্ছেন বর্তমান অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। অবসরে যাওয়ার সুবিধার্থে আজ মঙ্গলবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট অ্যান্ড অ্যকাউন্টস ক্যাডারের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন।

তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নুরুল আলম চৌধুরী ছেলে। অনলাইন বেতন নির্ধারণ ও সরকারি কর্মচারী পেনশন ডাটাবেইজ তৈরির জন্য চলতি বছর জনপ্রশাসন পদক পেয়েছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আতিউর রহমান গভর্নরের পদ ছাড়লে গতবছর ১৬ মার্চ সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম চৌধুরীকে।

মুসলিম চৌধুরীকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছেন ৭৯ জন।

x

Check Also

২০২৭ থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বই, জিপিএতে নম্বর যোগ না হলেও পাস বাধ্যতামূলক

শিক্ষাঙ্গন প্রতিবেদক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, মূল্যায়নের মুখোমুখিও হবে; তবে সেই নম্বর বার্ষিক ফলাফল বা ...