Don't Miss
Home / আজকের সংবাদ / রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহায়তা দিবে বিশ্বব্যাংক

রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহায়তা দিবে বিশ্বব্যাংক

এমএনএ অর্থনীতি রিপোর্ট : রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠককালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন একথা বলেন।
ডিক্সন আরও বলেন, ‘আমরা আশা করি, রোহিঙ্গা শরণার্থীরা শিগগিরই নিরাপদে তাদের নিজ দেশে ফিরতে পারবে। তবে তার আগ পর্যন্ত তাদের এবং তাদের আশ্রয়দাতাদের জন্য দ্রুততম সময়ের মধ্যে মৌলিক সেবাসমূহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সহায়তা প্রদানে আমাদের পক্ষে করা সম্ভব এমন সবকিছুই আমরা করবো।’
বিশ্বব্যাংক বাংলাদেশে ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবে তা এখনও চূড়ান্ত না হলেও স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন ও সড়ক উন্নয়নে তারা অর্থ দিতে পারে।
বৈঠককালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলনে, প্রতিদিনই নতুন নতুন শরণার্থীরা বাংলাদেশ ঢুকছে এবং এই পরিস্থিতি সামাল দেওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের সহনশীলতা ও উদারতার জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তবে পরিস্থিতি যে ব্যাপকতা লাভ করেছে তাতে বৈশ্বিক মানবিক ও উন্নয়ন সহযোগিতা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং আমরা বিশ্বব্যাংকের সহায়তা প্রত্যাশা করছি।’
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...