Don't Miss
Home / আজকের সংবাদ / আরডিজেএ’র নতুন সভাপতি লেবু, সা. সম্পাদক আসিফ

আরডিজেএ’র নতুন সভাপতি লেবু, সা. সম্পাদক আসিফ

এমএনএ রিপোর্ট : ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মহসীনুল করিম লেবু ও এটিএন বাংলার নিউজ এডিটর আশরাফুল কবির আসিফ।
গতকাল রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন তাদের নাম ঘোষনা করেন। এর আগে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একই স্থানে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ফিরোজ চৌধুরী ও বাংলাদেশ টুডের সিনিয়র রিপোর্টার এমজে ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাকসুদ-উন-নবী ও অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলার ডট কমের সম্পাদক হাসান মেজর, অর্থ সম্পাদক পদে যায়যায়দিনের স্টাফ রিপোর্টার দেলওয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাবুই পত্রিকার সম্পাদক কাদের বাবু, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মানবজমিনের স্টাফ রিপোর্টার সিরাজুস সালেকিন, সাংস্কৃতিক সম্পাদক পদে প্রথম আলোর সিনিয়র সাব এডিটর সাজেদ ফাতেমী, নারী বিষয়ক সম্পাদক পদে ডিবিসির স্টাফ রিপোর্টার তাহসিনা জেসি এবং কার্যকরী সদস্য পদে এবিসি বাংলা টিভির সিনিয়র রিপোর্টার জাহিদা পারভেজ ছন্দা, আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার ফারুক আলম, যমুনা নিউজের সিনিয়র রিপোর্টার উজ্জল হোসেন জিসান এবং ভোরের কাগজের স্টাফ রিপোর্টার রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
x

Check Also

২০২৭ থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বই, জিপিএতে নম্বর যোগ না হলেও পাস বাধ্যতামূলক

শিক্ষাঙ্গন প্রতিবেদক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, মূল্যায়নের মুখোমুখিও হবে; তবে সেই নম্বর বার্ষিক ফলাফল বা ...