Don't Miss
Home / আজকের সংবাদ / চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের হাতে বিজিবি’র সোর্স খুন

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের হাতে বিজিবি’র সোর্স খুন

সনজিত কর্মকার : ভারতীয় দূর্বৃত্তদের হাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রাজাপুর সীমান্তের বিজিবি সোর্স কবির হোসেন ( ৪২) কে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।
গত রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা রাজাপুর সীমান্তের ৭১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপজেলার রাজাপুর গ্রামের মজিবর রহমান ওরফে মান্দার মন্ডলের ছেলে এবং বিজিবি সোর্স।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের ৭১ নম্বর মেইন পিলারের কাছে ৫-৬ জন ভারতীয় দুর্বৃত্ত কবির হোসেন কে কুপিয়ে ও জবাই করে সীমান্তে ফেলে রেখে যায়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহনের ছোট ভাই আব্দুল সবুর জানান, বিজিবির সোর্স হিসেবে কাজ করতো। ভাইয়ের দেয়া তথ্যো ভিত্তিতে মাঝে মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী মাদকদ্রব্য উদ্ধার করতো। সে কারণে তার তার ওপর ভারতীয় মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত ছিলো। এ কারণে কবিরকে ভারতীয় সীমান্তে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে জীবননগর থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, হত্যাকান্ডের কারণ জানা যায় নি, তবে, ধারণা করা হচ্ছে ভারতীয় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, জীবননগর হাসপাতালে একটি লাশ পাওয়া গেছে বলে শুনেছি। তবে তার লাশ কোথা থেকে উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে আমার কিছু জানা নেই।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...