আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 30, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। কাজের ক্ষেত্রে আপনার ভুল স্বীকার আপনারই অনুকূলে যাবে। আজ, আপনার স্ত্রী আপনি বা আপনার বিবাহ সম্পর্কে সকল খারাপ জিনিস বলতে পারেন। কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ১৪। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার আজ বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। বাড়ীতে কুটম্বদের আগমন হতে পারে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আশানুরুপ লাভবান হবেন। ব্যবসায়ীক কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো নয়। ঋণ যোগ প্রবল। কোনো পাওনাদারের তাগাদায় অস্থির থাকবেন। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে।ঔষধ বিক্রেতাদের ভালো আয়ের যোগ রয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে। কোনো প্রকার নৌভ্রমনের সুযোগ পেয়ে যাবেন। খাদ্য ও বস্ত্র ব্যবসায়ীদের পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। সাংসারিক কারণে ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। ট্রাভেল এজেন্সীর ব্যবসায় আশানুরুপ অর্থলাভের যোগ দেখা যায়।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক আলোচনা ফলপ্রসু হবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। কোন বন্ধুর বিবাহ সংক্রান্ত কাজে ব্যস্ত হতে পারেন। আর্থিক অবস্থা তুলনামূলক বলবান থাকতে পারে। প্রবাসী ব্যবসায়ীরা আজ ভালো আয় করতে পারবেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকারা আজ সাংগঠনিক ও রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার দিন। আয় উন্নতি বৃদ্ধি পাবে। কোনো সঙ্গঠনের দ্বারা আজ সম্মানিত হতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের গোপন শত্রুর বিষয়ে সতর্ক হতে হবে। কোনো প্রভাবশালী আমলা বা নেতার সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় অগ্রগতি হতে পারে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যত্মিক কোন কাজে অংশ নিতে পারেন। পিতার সাথে বাহিরে বেড়াতে যাওয়ার যোগ প্রবল। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীরা উচ্চ শিক্ষা বিষয়ে ভালো কোনো সংবাদ পাবেন। শিক্ষক ও সমাজ সেবকদের আজ ব্যস্ততা বাড়বে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার রাস্তাঘাটে একটু সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। সরকারী চাকুরেদের বন্ধের দিন হওয়াতে বাসাতেই বেশী সময় কাটাতে হবে। প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে হতে পারে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি খুব ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। সংসারিক কারনে কিছু ব্যয় করে আনন্দ পাবেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বকেয়া টাকা আদায় হতে পারে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকাদের শরীর কিছুটা দূর্বল থাকবে। হটাৎ করে সিজেনাল জ্বরে পড়তে পারেন। শ্বাস-কষ্টের রুগীদের ঠান্ডা থেকে সতর্ক হতে হবে। আজ কোনো কাজের লোকের কারনে ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। অণৈতিক সম্পর্কের কারনে বেইজ্জতির শিকার হবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক বলবান থাকবে। কোনো বন্ধু বা বড় বোনের সাহায্য পেয়ে যাবেন। আজ কোনো বন্ধু বা আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। প্রেম ও রোমান্স শুভ। প্রেমিক প্রেমিকাদের বিবাহ সংক্রান্ত আলোচনা হতে যাচ্ছে। সন্তানের সাথে সময়টা ভালো ভাবে কেটে যাবে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। মায়ের আশীর্বাদ পাবেন। আজ গৃহে আত্মীয় সমাগমের যোগ প্রবল। কোনো ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে। আসবাবপত্র ও গৃহস্থালী টুকিটাকি ক্রয়ে ব্যস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে ব্যস্ততা বাড়বে। ছোট ভাই বোনের আগমন হতে পারে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি শুভ সম্ভাবনাময়। বৈদেশিক যাবতীয় যোগাযোগ শুভ।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন শনিবারের 2017-12-30