আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
January 4, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনার সম্মান বৃদ্ধি পাবে। অতীতের কোনও সমস্যার প্রভাব বর্তমান জীবনে টানবেন না। আর্থিক ক্ষেত্রে সকলের চাহিদা মেটানোর চেষ্টা করুন। কর্মস্থলে অধিনস্ত কর্মচারীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হবার আশঙ্কা প্রবল। ব্যবসা ক্ষেত্রে প্রকাশ্য শত্রুতার সম্মূখীন হতে হবে। আর্থিক অবস্থা দূর্বল হতে পারে। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। আপনার আজকের দিনটি মধ্যম। প্রেমের ক্ষেত্রে আজই কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। বাড়ীতে কোনো আত্মীয়র দ্বারা ঝামেলার শিকার হবেন। পরিবারে মা অসুস্থ হতে পারে। পৈত্রিক ভিটামাটি সংক্রান্ত কোন ঝামেলা হতে পারে। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ২। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালি আসবাব ক্রয়ের সম্ভাবনা দেখা যায়। পারিবারিক কাজ কর্মে ব্যস্ততা বাড়বে। যানবাহন বিক্রয়ের যোগ প্রবল । ব্যবসায়িক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয়র সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার বাড়িতে ছোট ভাই বোনের সাথে বিরোধ হতে পারে। সাংবাদিক ও ফটোসাংবাদিকদের কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যিকদের কাজের চাপ বাড়বে। প্রতিবেশীর সাহায্য পাবেন। গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ প্রবল। মানি এক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের ভালো আয় হবে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া অর্থ আদায়ের যোগ রয়েছে। খুচরা ও পাইকারী ব্যবসায়িরা ভালো আয় রোজগার করতে পারবেন। বাহিরে কোথাও আপ্যায়ণে অংশ নেবার সম্ভাবনা। বাড়িতে শ্বশুড়-শ্বাশুড়ির আগমন হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসু হবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কটের জাতক-জাতিকার প্রভাব বৃদ্ধির যোগ রয়েছে। কর্মস্থলে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। বৈদেশিক ব্যবসায় বিনিয়োগ শুভ। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। রাগ ও জেদ পরিহার করতে হবে। অকারণে কারো সাথে লড়তে না যাওয়াই ভালো।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকারা কোথাও ভ্রমনে যেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে লাভবান হবেন। প্রবাসীদের ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। তবে পুলিশি হয়রানির আশঙ্কা কম নয়। সাংসারিক প্রয়োজনে কিছু টাকা ধার করতে হতে পারে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকার বকেয়া বিল আদায়ের সুযোগ আসবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। ব্যবসায় কোন ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা। কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের সম্ভাবনা।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকারা চাকরি সংক্রান্ত কোনো ভালো সংবাদ পেতে পারেন। চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভের যোগ বলবান। সামাজিক কাজে সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজে কিছু সুফল পাবেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ দেখা যায়। প্রশাসনিক কর্মকর্তার সাথে বিদেশ যাত্রার যোগ রয়েছে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বিদেশ সংক্রান্ত কাজ কর্ম শুভ। ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। দূরের যাত্রায় সাফল্য আসবে। শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কোন কাজে ব্যস্ততা বাড়বে। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত হতে পারেন। আমদানি রপ্তাণী বাণিজ্যে লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকাদের সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। ব্যবসায়িক ঝামেলা দেখা দিতে পারে। ঋণ যোগ প্রবল। ব্যাংক ঋণের চাপ বৃদ্ধি পাবে। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ভালো আয় হবে। ফরেক্সের ব্যবসায়ীদের আজ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। কোনো ভুলবুঝাবুঝির কারণে ক্ষতির সম্মূখীন হতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি আশা করা যায়। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে কোন কারণে ঝগড়া হতে পারে। অকারণে সন্দেহ বাতিকতা আপনার দাম্পত্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। পার্টনারশিপ ব্যবসায়ীদের অংশিদারের সাথে তর্ক হতে চলেছে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকারা কর্মস্থলে কোনো সহকর্মীর সাহায্য পাবেন। শরীর কিছুটা দূর্বল হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সিজেনাল অসুখে ভুগতে চলেছেন। কোনো কাজের লোকের দ্বারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সাংসারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
দিনটিতে মীন রাশির জাতক-জাতিকার প্রেম ও রোমান্স শুভ। বিদ্যার্থীরা পরীক্ষায় সফল হবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়। আজ চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফলতা আসবে। শিল্পী ও সাহিত্যিকদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পীদের বিদেশ যাত্রার বা দূরে যাত্রার যোগ রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন বৃহস্পতিবারের 2018-01-04