Don't Miss
Home / আজকের সংবাদ / কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৪০

কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৪০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুলিশ চেকপয়েন্টের কেন্দ্রস্থলে আজ শনিবার দুপুরের দিকে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিক খবর অনুযায়ী, হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছে।
আজ শনিবারের এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কাবুলের দূতাবাস এলাকা ও সরকারি দপ্তরগুলোর কাছে একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিবিসিসহ বেশ ক’টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের সময় আত্মঘাতী এই হামলাটি চালানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো ভবনের ঠিক পাশেই। একটি অ্যাম্বুলেন্সকে এই হামলার কাজে ব্যবহার করে হামলাকারীরা। এসময় ওই স্থানে রাস্তায় বহু লোকের ভিড় ছিল। ঠিক পাশেই রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অফিস।এছাড়া এখানেই রয়েছে পুলিশের সদর দপ্তর এবং বহু দেশের দূতাবাস।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমগুলোকে তাদের ভীতিকর অভিজ্ঞতার বর্ণনা দিতে শুরু করেছেন। তারা জানান, আত্মঘাতী হামলাটি যখন চালানো হয় তখন রাস্তাটি লোকে লোকারণ্য ছিল। ঠিক এমন সময়টাকেই হামলার জন্য বেছে নিয়েছে জঙ্গিরা। একারণে এতো বেশি সংখ্যক মানুষ আহত ও নিহত হয়েেছ।
বিস্ফোণটা এতোই শক্তিশালী ছিল যে, শহরের সব স্থান থেকে আকাশে পেঁচিয়ে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
ঠিক এক সপ্তাহ আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালিবান জঙ্গিদের হামলায় ২২ জনের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই ছিল বিদেশি।
জঙ্গিগোষ্ঠি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এক সপ্তাহ আগে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চালানো হামলায় দায়ও স্বীকার করেছিল বিদ্রোহী এই গোষ্ঠীটি; ওই হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছিল।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...