Don't Miss
Home / আজকের সংবাদ / বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১২ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১২ জন

এমএনএ রিপোর্ট : ২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ বিভাগে ১২ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।
আজ শনিবার একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় কবি মোহাম্মদ সাদিক ও কবি মারুফুল ইসলাম, কথাসাহিত্যে রাজশাহীর মামুন হোসাইন, প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের অধ্যাপক মাহবুবুল হক, গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রফিকউল্লাহ খান, অনুবাদে আমিনুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কামরুল ইসলাম ভূঁইয়া ও সুরমা জাহিদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ ভ্রমণে শাকুর মজিদ, বৈজ্ঞানিক কল্পকাহিনিতে মোশতাক আহমেদ,নাটকে মলয় ভৌমিক এবং শিশুসাহিত্যে ঝর্ণাদাশ পুরকায়স্থ।
বিজয়ীরা প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।
আজ শনিবারের বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ এ বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করেন। আসাদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন আবুল হাসনাত, মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, অধ্যাপক ফকরুল আলম, কবি রুবি রহমান এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
পুরস্কার ঘোষণার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক শাহিদা খাতুন, ড. জালাল আহমেদ প্রমুখ।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...