শীতার্তদের মাঝে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কম্বল বিতরণ
Posted by: News Desk
January 30, 2018
এমএনএ রিপোর্ট : শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের নেতৃবৃন্দ। গতকাল রাত ১১ টা থেকে ৪ টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা কৃষিবিদ ড.সরকার মো:আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ এর নেতৃত্বে এই কম্বল বিতরণ করা হয়।
ঢাকা মহানগরীর কাওরান বাজার, জাতীয় প্রেস ক্লাব, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুর রেলস্টেশন, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, বাংলাদেশ সচিবালয়, কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর, পলাশী, ঢাবি- টিএসসি, শাহবাগ গণজাগরণ মঞ্চ এবং ধানমন্ডি-৩এ সহ নানা এলাকায় ১০০০ (এক হাজার) গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরন করা হয়।
এই সময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক প্রকৌ. গাজী আহম্মদ উল্লাহ, সহ-সম্পাদক ফেরদৌস রহমান রুপক, সহ-সম্পাদক কৌশিক আহমেদ, সহ-সম্পাদক তুষার আব্দুল্লাহ, ঢাকা মহানগর পূর্বের আহবায়ক মিনা আলম, ঢাকা মহানগর উওরের সদস্য সচিব প্রকৌ. আনিছুজ্জামান কালাম, যুগ্ম আহবায়ক আফসার, ঢা: ম: পশ্চিমের সদস্য সচিব শেখ জামাল উদ্দিন, যৃগ্ম আহবায়ক গোপাল কুমার রায়, ঢাকা বিভাগীয় সদস্য শেখ ওলী, জাতীয় কমিটির সদস্য মো: আবু হানিফ, গাজীপুর জেলার সদস্য ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শীতার্তদের মাঝে কম্বল লীগের বঙ্গবন্ধু বিতরণ পেশাজীবী 2018-01-30