Don't Miss
Home / আজকের সংবাদ / ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে যুক্তরাজ্য
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাকারোভা।

২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে যুক্তরাজ্য

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এতে করে দু’দেশের মধ্যে সম্পর্কে শীতল অবস্থা বিরাজ করেছি বলে জানা গেছে।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট দিয়ে হত্যাচেষ্টা নিয়ে কোনো ব্যাখ্যা না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া বলে গতকাল বুধবার পার্লামেন্টে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে।
বিবিসি জানায়, গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালিসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়া (৩৩)।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দলত্যাগের পর সাবেক রুশ গুপ্তচর স্ট্রিপাল যুক্তরাজ্যে বসাবাস করছেন।
তেরেসা মে বলেন, ভিয়েনা কনভেশনের আওতায় যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বরখাস্ত করবে। ছদ্মবেশে থাকা গোয়েন্দা কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য ছাড়তে হবে।
৪ মার্চের ওই ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল যুক্তরাজ্য। তবে রুশ কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
২৩ কূটনীতিককে বহিষ্কার ছাড়াও চলতি বছর অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে রাশিয়ায় সরকারি প্রতিনিধি পাঠানো থেকেও যুক্তরাজ্য বিরত থাকবে বলে জানান তেরেসা।
তবে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। যুক্তরাজ্যে রুশ দূতাবাসের পক্ষ থেকে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তকে ‘অদূরদর্শী, অগ্রহণযোগ্য এবং অবিচার’ বলে মন্তব্য করা হয়েছে।
এদিকে সর্বশেষ সংবাদে জানা যায়, বহিষ্কৃত ২৩ রুশ কূটনীতিকের নামের তালিকা লন্ডন মস্কোর কাছে হস্তান্তর করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাকারোভা রোশিয়া’২৪ চ্যানেলে ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে একথা জানান।
তিনি বলেন, ‘আজ, রাশিয়ার কাছে যে নামের তালিকা হস্তান্তর করা হয়েছে তা আমরা হাতে পেয়েছি। তারা রুশ কূটনীতিক। এদের মধ্যে সামরিক কূটনীতিকও রয়েছেন। এই ২৩ কূটনীতিককে সাতদিনের মধ্যে যুক্তরাজ্য ছাড়তে বলা হয়েছে।’
উল্লেখ্য, গত ৩০ বছরে একসঙ্গে এতসংখ্যক কূটনীতিককে একযোগে বহিষ্কারের ঘটনা এটাই প্রথম।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...