Don't Miss
Home / আজকের সংবাদ / ভালো আছেন খালেদা জিয়া : চিকিৎসক

ভালো আছেন খালেদা জিয়া : চিকিৎসক

এমএনএ রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপাতদৃষ্টিতে ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।
আজ শনিবার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আব্দুল্লাহ আল হারুন বলেন, আমাদের এখানে খালেদা জিয়ার কয়েকটি এক্সরে করানো হয়েছে। আগামীবাল রবিবার রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট হাতে পেলে আমরা তার অবস্থার বিষয়ে বিস্তারিত বলতে পারব।
এর আগে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর পৌনে ২টার দিকে তাকে ফের ওই কারাগারে নেওয়া হয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার আগে আজ শনিবার সকাল থেকে হাসপাতাল প্রাঙ্গণে পুলিশের তৎপরতা পরিলক্ষিত হয়। হাসপাতালের কেবিন ব্লকের চারপাশে মোতায়েন করা হয় পুলিশ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওইদিন থেকেই তিনি কারাগারে রয়েছেন। নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় রাখা হয়েছে তাকে।
কারা কর্তৃপক্ষের অনুরোধে গত শনিবার খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের অপর সদস্যরা হলেন— হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. টিটু মিয়া, নিউরোলজি বিভাগের ডা. মনসুর হাবীব ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা. সোহেলী রহমান।
এই মেডিকেল বোর্ডের চার সদস্য গত রবিবার দুপুরে ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে ডা. শামসুজ্জামান জানান, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খুব খারাপ নয়। তবে কিছু সমস্যা পাওয়া গেছে।
এরপর এই মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতেই আজ শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...