Don't Miss
Home / আজকের সংবাদ / ২০১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ

২০১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ

এমএনএ রিপোর্ট : আইসিসি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তার আগেই ২০১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ইসপিএনক্রিকইনফো।
ক্রিকেটের এই ওয়েব সাইটটি জানিয়েছে কলকাতায় অনুষ্ঠিত সভায় ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়।
২০১৯ বিশ্বকাপটি শুরু হচ্ছে হাইভোল্টেজ এক লড়াই দিয়ে। ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ১৪ জুলাই লর্ডসে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে ইংলিশরা। সেমি ফাইনালের দুইটি ম্যাচ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। সব মিলিয়ে ৬৮ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ। ইংল্যান্ড এবং ওয়েলসের ১১টি ভেন্যুতে খেলা হবে ম্যাচগুলো।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। নিজেদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। ৫ তারিখ একই ভেন্যুতে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফিবাহিনী। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ ৮ জুন, কার্ডিফে।
১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল ইংল্যান্ডে। সেবার লর্ডসে কোনো ম্যাচ ছিল না তাদের। লর্ডসে ম্যাচ খেলার সুযোগ হয়নি গত চ্যাম্পিয়নস ট্রফিতেও। শুধু আইসিসির টুর্নামেন্ট নয়, ২০১৯ বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছে ক্রিকেটের তীর্থে। ৫ জুলাই শুক্রবার লর্ডসে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের পর আইসিসির বড় কোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণ দেখা যাবে ১৬ জুন। ম্যানচেস্টারে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বিরাট কোহলির দল।
এছাড়া ১৯৯২ সালে যে ফরমেটে খেলা হয়েছিল, সেই আদলেই ফিকশ্চার সাজানো হচ্ছে ২০১৯ বিশ্বকাপের। বিশ্বকাপে অংশ নেয়া ১০ দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল সরাসরি খেলবে সেমিফাইনাল।
৯ জুলাই ম্যানচেস্টার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই বার্মিংহামে দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল। নকআউট পর্বে বাংলাদেশের খেলার সুযোগ হবে কি না, সেটি অবশ্য এখনই বলার উপায় নেই।
দেখে নিন ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো সূত্র অনুযায়ী দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সম্ভাব্য সময়সূচি :

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...