Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমিনিউমারলজিবাসংখ্যাজ্যোতিষপদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চানতাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
কোনো সহকর্মীর কূট চালে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। মূল্যবান জিনিস চুরি বা হারানোর আশঙ্কা। ইতিহাস অথবা সাহিত্য নিয়ে কাজ করছেন এমন ব্যক্তিদের জন্য শুভ দিন। প্রেমের জন্য দিনটি শুভ। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬, শুভ রং সাদা। আজকের দিনে সবকিছু ভালোর জন্য গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মে নিজকৌশলে সাফল্যের বিলম্বিত স্বীকৃতি। উপার্জন বাড়লেও বিভিন্ন কারণে বহু ব্যয়ে সঞ্চয় হ্রাস। স্নায়ুপীড়া ভোগাবে। ভাই-বোনের উপর কোনো কারনে রাগ ও জেদ বৃদ্ধি পাবে। দূরের যাত্রায় হয়রানির আশঙ্কা প্রবল। সতর্ক থাকতে হবে। কিছু আজ ভুল হবে না। যা ভাববেন তাকেই ছুঁতে পারবেন বলে দিচ্ছি। সাংসারিক যতসব কষ্ট তা বৃষ্টিতে ভিজে মুছে যাবে। পরিবর্তন আসবে ভাবনায়। কাজে কর্মে মন বসবে না এমনটি আগে থেকে ভেবে রাখবেন না। ভ্রমণে যেতে পারলে আজ ভালোই হবে আপনার। আর্থিক কষ্ট মুছে যাবে। পাওনাদারও আপনাকে আর জ্বালাবে না। শান্ত থাকুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-নীল, শুভ সংখ্যা-২।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মস্থলে জটিলতার মোকাবিলা করে অগ্রগতি। প্রিয়জনের বিয়ের যোগাযোগ হতে পারে। সংক্রমণজনিত জ্বরকাশি ভোগাবে। নব দম্পতিদের সন্তান লাভের যোগ বলবান। সৃজনশীল পেশাজীবীরা কোনো অর্ডার পেতে পারেন। চূড়ান্ত পরিণতি বরণ করতে পারে মধ্যম মাত্রার কোন মানসিক সমস্যা। আর সমস্যাগুলো যথেষ্ট ছড়িয়ে দিতে পারেন না বিধায় এক জায়গায় ব্যথার জড়ুল হয়ে থাকে। সেখানে আদরে হাত রাখলেও চিৎকার বেরিয়ে আসে। প্রেমকাতর মন নিয়ে যারা সারাক্ষণ থাকে, প্রেম তাদের কাছে কমই ধরা দেয়। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সবুজ, শুভ সংখ্যা-৩।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণের সম্ভাবনা। কর্মক্ষেত্রে বেশি দায়িত্বের চাপ পড়তে পারে শরীর ও মনে। অতিক্রোধ থেকে স্বজন পরিমণ্ডলে বিপত্তির আশঙ্কা। গুরুজনের পরামর্শে কার্যোদ্ধারের ইঙ্গিত। গ্রামের বাড়ীতে বেড়াতে যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে। মায়ের কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা। মৃত উৎসের কাছে কেন কিছু চাইছেন। যা চাইবার তা জীবিত উৎসের কাছে চান, ফলাফল আসবে দ্রুততার ডানায় ভর করে। প্রেমের সম্পর্কে অবনতি ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। পরাজিত শক্তির কাছে হবে আবারও পরাজয়। অর্থময় হতে পারে বিকেলের শেষ। আজ হয়তো আপনার দিন নয়। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-গোলাপি, শুভ সংখ্যা-৮।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র যাবে। বুদ্ধিভ্রংশ ও মানসিক অস্থিরতায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা। কপট বন্ধুর উস্কানিতে পরিবারে অশান্তি। গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ছোট ভাই বোনের পরীক্ষায় সাফল্য আপনাকে আনন্দ দেবে। সাংবাদিক ও মুদ্রণব্যবসায়ীদের আয় রোজগার বাড়তে পারে। রাতের মতো আঁধার নেমে আসবে দিনে তবে সে আঁধার কোনো কু-সংবাদ নয়। দিনের রঙের ক্ষেত্রে এমনটি হবে। বিশ্রী একজন আজ আপনার পিছু ছাড়তে চাইবে না। তাকে ফেলে যাওয়ার একটি বুদ্ধি দেবে আপনার সবচেয়ে প্রিয় মানুষটি। অদ্ভুত সুন্দর কিছু মুহূর্ত আপনাকে গ্রাস করবে। দিনভর যত রাগ আপনার জমা হবে তা আজ মুছে যাবে একটা রূপ দেখে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৪।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। কর্মীদের সঙ্গে মনোমালিন্যের জেরে ব্যবসায় জটিলতা। সমাজসেবায় শ্রমদানে তৃপ্তি। শত্রু ও চোর থেকে ক্ষতির আশঙ্কা। সঞ্চয়ের চেষ্টা সফল হবে। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু আয়ের সম্ভাবনা দেখা যায়। শিক্ষা, চাকরি এবং বন্ধুদের সান্নিধ্যে যে জীবন কাটাচ্ছেন তাতে ছেদ পড়তে পারে। গ্রহের সুষম অবস্থা না থাকার জন্যে এমনটি হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা আপনার ওপরেও বিরাজ করবে কয়েকটি দিন। ঝুট ঝামেলা যা আসছে ক্রমাগত তা কিছুদিন আত্মীয়ের মতো অবস্থান নিয়ে নিশ্চিত কিছুদিনের মধ্যে বিদায় নিবে। দ্রুত অংক কষে ফেলুন, সামনের দিনের। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৯।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যা রাশির জাতক-জাতিকার সকালে দিকে শরীর ভালো যাবে না। কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। সম্পত্তি ক্রয়বিক্রয়ে বাধা। মিষ্ট বাক্যে অন্যকে প্রভাবিত করতে পারেন। সংস্কৃতিচর্চার স্বীকৃতির যোগ। সিজেনাল অসুখ বিসুখে ভোগার আশঙ্কা দেখা যায়। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রন করতে পারলে সফল হবেন। অতিরিক্ত ইলেক্ট্রনিক্স পণ্যনির্ভরতা কমাতে হবে। ধর্মীয় বিতর্কে কারও সঙ্গে জড়িয়ে যেতে পারেন, যা অনুচিৎ হবে। রাজনৈতিক ভবিষ্যৎ হালে পানি পেতে শুরু করবে। কারও মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার পরিকল্পনা করে থাকরে বাদ দিন। প্রিয়জনের সঙ্গে শুভসন্ধ্যা বিনিময় বাড়িয়ে দিন আজ হতে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-ক্রিম, শুভ সংখ্যা-৭।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসা ঘিরে রাজনৈতিক অশান্তি বাড়তে পারে। টিউমার বা আলসারের সমস্যায় দুর্ভোগ। স্বামী-স্ত্রীর মতানৈক্য দূর হতে পারে। যানবাহন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো আত্মীয়র দেশে আগমনের যোগ প্রবল। ধান্দা থেকে বিরত থাকুন। তলে তলে এসব করছেন আর সভা মঞ্চে নিজেকে সাধু প্রমাণ করতে চাইছেন এসব চালবাজি করে আর লাভ নেই। দূরে থাকুন পানি হতে। দিনের শেষভাগে পরিবর্তন লক্ষ্য করবে নিজ শরীরের। আত্মীয় স্বজন আজ বেশ পীড়া দিবে। ভ্রমণ শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-লাল, শুভ সংখ্যা-৬।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। গৃহ সংস্কার ও নবনির্মাণের সূচনায় পড়শির বাগড়া। জ্ঞাতির দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিপাকে পড়তে হতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়ে সঞ্চয়ে বাধা। ঠিকাদারি ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বড় বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। পরিবর্তন আসি আসি করেও যখন আসছে না তখন বুঝে নিবেন ঘাপলাটা আপনার নিজের মধ্যে। আপনি দ্রুত সব গুছিয়ে ফেলুন বিদেশ যাত্রার বন্দোবস্ত হয়ে গেছে। পথে কাউকে চেনা চেনা মনে হতে পারে কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ডাক দিবেন না। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-বাদামি, শুভ সংখ্যা-২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। জ্ঞাতির কলকাঠিতে শান্তি বিলম্বিত হতে পারে। উদ্যম বাড়ানো প্রয়োজন। লক্ষ্য স্থির করে কাজ করুন। অস্থিসমস্যা পীড়া দেবে। সাংসারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হলেও তা আপনাকে ভোগাবে না। আসবাবপত্র ক্রয় করতে পারেন। হকারদের রোষানলে পড়তে পারেন। আপনাকে কেউ আজ ফুসলিয়ে কিছু আত্মসাৎ করবে এমনটা বুকের পাটা কারো হয়নি। শিক্ষা ও চিকিৎসায় আজ বেশ সুফল পাবেন। অর্থ আসবে বানের জলে, তবে বান নেমে যাওয়ার আগেই সঞ্চয়ে মন দিন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-মেরুন, শুভ সংখ্যা-৬।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকার ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্মে অগ্রগতি হবে। প্রতিপক্ষ মাত্রাছাড়া স্পর্শকাতরতার সুযোগ নিতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। সংক্রমণ ও জ্বরজ্বালায় দুর্ভোগ। শিক্ষকদের সাহায্যে কোনো চাকরি বা কর্মের সুযোগ আসবে। প্রিয় ফুল রঙ পাল্টে হয়ে যাবে ভুল। পরশু যাকে কথা দিয়ে এসেছিলেন কিন্তু কথা রাখতে পারেননি সে আজ আপনাকে ধরবে। মুখের মিথ্যে বলার জোর আজ আর কাজে দিবে না। বিশেষক্ষেত্রে সম্পর্ক পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-নীল, শুভ সংখ্যা-৩।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আকস্মিক কোনও ঘটনার জন্য কর্মক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। প্রেমপ্রণয়ে মেঘ কেটে যাওয়ার আশা। জ্যোতিষ ও তন্ত্রবিদ্যার চর্চায় অগ্রগতি। ঋণ সংক্রান্ত জটিলতার কারনে ব্যবসায়ীরা কিছু লোকসানে পড়তে পারেন। অংশীদারি কাজে ঝামেলা হবে। হয়রানির আশঙ্কা দেখা যায়। দিনের কাজ দিনের মধ্যে সেরে ফেলুন নইলে পস্তাবেন। আপনাকে কেউ পুতুলের মতো সাজিয়ে রেখে আপনার ওপর অবিচার করছে। আরেকটু সবুর করুন তারপর মাঠে নেমে যান। কাউকে আর তখন পাত্তা দিতে হবে না। সামনেই আপনার হাতে কিছু অর্থ আসছে খরচ করে ফেলবেন না, অচিরেই তা কাজে লেগে যাবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৫।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
দিনটি মীন রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ।  হঠকারী সিদ্ধান্তে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। শ্বশুরকুল সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। স্মৃতিবিভ্রাটে কর্মস্থলে বিড়ম্বনা বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে কোনো ভালো অর্ডার পেতে পারেন। বিরক্ত হয়ে লাভ নেই এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। অদ্ভুত এক দেশের গল্প শুনে আপনার আজ সেইদিকে যেতে ইচ্ছে করবে। পড়াশুনা আজ কচ্ছপের মতো এগুবে। আপনাকে তোষামোদ করার লোকের অভাব হবে না। যারাই এমনটি করতে আসবে তাদেরকে কাছে ভিড়তে দিবেন না। অর্থ আসি আসি করছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৪।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...