আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 5, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৫ ডিসেম্বর ২০১৮, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরোনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
সকালের দিকে কোনও পাওনাদারের মুখোমুখি হতে পারেন। ব্যাংক ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সাথে কোনও কারণে ভুল বোঝাবুঝি দেখা দেবে। বৈদেশিক কাজে আশানুরূপ সফলতা পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় কোনও অর্ডার পাওয়ার ক্ষেত্রে বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। বন্ধুর সাহায্য আশা করা যায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। অংশিদারী বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী বিক্রেতাদের ব্যবসায়ীক কাজে দূরের যাত্রার যোগ প্রবল। কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের আলাপ আলোচনায় অগ্রগতি হবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র যাবে। কর্মস্থলে সহকর্মীদের কারো দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। কাজের লোক বা ড্রাইভারের সাথে ঝামেলা হতে পারে। অকারনে মাথা গরম করা ঠিক হবে না। গুরুত্বপূর্ণ কাজে আরো বেশী ধৈর্য্যর পরীক্ষা দিতে হবে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। অনৈতিক কাজে অর্থ ব্যয়ের যোগ প্রবল। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। খেলাধুলা ও সৃজনশীল পেশার সাথে সম্পৃক্তদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ প্রবল। সন্তানের পড়াশোনার বিষয়ে কিছুটা চিন্তিত হবার কারন রয়েছে। রোমান্টিক যোগাযোগে সফলতা আশা করা যায়। শৈল্পীক কাজে সম্মানিত হওয়ার যোগ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকাল সকালই পারিবারিক কোনো কাজে সফল হতে পারেন। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। অসুস্থদের কোনো ভালো চিকিৎসকের পরামর্শ কাজে আসতে পারে। খামার ও ডেইরী ব্যবসায় ভালো আয় রোজগার হবার যোগ। সুগন্ধী ও মিষ্টীজাত দ্রব্যর ব্যবসা শুভ। গৃহ পরিবেশ অনুকূলে থাকবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বৈদেশিক যোগাযোগ থেকে লাভবান হবেন। আজ পরীক্ষায় সাফল্য লাভের যোগ। ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। রাজণৈতিক নেতাকর্মীদের গণসংযোগে সফলতা আসবে। মুদ্রণ ও ফটোকপি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার আশা করতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসা শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। ক্রয় বিক্রয়ে লাভবান হবেন। আজ কোনো মূল্যবান রত্ন পাথর ক্রয় করার যোগ রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হতে পারে। খাদ্য ব্যবসায়ীরা নতুন কোনো ফ্রেঞ্চাইজী নিতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি বলবান থাকবে। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত ভাবে কোনো ব্যক্তির সাহায্য পেয়ে যাবেন। শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে। চাকরিজীবীদের বাড়তি আয়ের যোগ প্রবল। রাজণৈতিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো প্রভাবশালী নেতার সাহায্য পেয়ে যাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। কোন আইনি লড়াইয়ে সফল হতে পারেন। আয়কর শুল্ক বা ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেবে। ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগের যোগ প্রবল। সকালে বন্ধুর কাছ থেকে ধন লাভের যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত বিষেয়ে সাফল্য পেতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যের বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। বাড়ীতে বড় ভাই বোনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। চাকরীজীবীদের বাড়তি আয়ের সুযোগ রয়েছে। বিভিন্ন উৎস থেকে ধন লাভের যোগ বলবান। বন্ধুর সাহায্য পেতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। চাকরি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। বেকারদের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে কর্মলাভের যোগ রয়েছে। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনৈতিক নেতাকর্মীদের গন সংযোগ বৃদ্ধির সুযোগ আসতে পারে। প্রভাবশালী নেতার সাহায্য পাবেন। কোনো আত্মীয়র দ্বারা উপকৃত হতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী শিক্ষকের সহায়তা পেতে পারেন। ধর্মীয় কোনো কাজের জন্য দূরের যাত্রার সুযোগ আসবে। বয়স্কদের তীর্থ যাত্রার যোগ রয়েছে। বৈদেশীক বাণিজ্যে ভালো আয় রোজগারের আশা করতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। শিক্ষকদের কোনো কারনে দূর্ণাম বদনাম রটতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে সফল হতে পারেন। রাস্তাঘাটে পুলিশী হয়রাণির আশঙ্কা প্রবল। ব্যাংক ঋণ লাভের ক্ষেত্রে কিছু অগ্রগতি আশা করা যায়। ইন্সুরেন্স থেকে লাভবান হবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন বুধবারের 2018-12-05