Don't Miss
Home / হোম স্লাইডার / শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

এমএনএ বিনোদন ডেস্ক : শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

ভবনের নকশা বহির্ভূত অতিরিক্ত অংশ অপসারণে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে অনিয়ম চিহ্নিত করে ঢালিউড সুপারস্টারকে জরিমানা করা হয়।

সকাল থেকে নিকেতন এলাকায় অভিযান চলছে। শাকিবকে জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। নিকেতন ৬ নম্বর সড়কের ২১ নম্বর হোল্ডিংয়ের মালিককে তিনি ৫ লাখ টাকা জরিমানা করেন এবং ৫ নম্বর হোল্ডিংয়ের একটি স্থাপানা সিলগালা করে দেওয়া হয় বলে মোহাম্মদ হোসেন জানান।

ওই এলাকায় রয়েছে কিং খানের নির্মাণাধীন ভবনটি। যার সামনে সাইনবোর্ডে লেখা আছে ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা। পাশাপাশি হোল্ডিং নম্বর উল্লেখ করা আছে।

রাজউকের অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) কে জানান, আজ সোমবার দুপুরে রাজধানীর নিকেতন আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে তিনটি বাড়ির মালিকের বিরুদ্ধে একই অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, এর মধ্যে ১ নম্বর হোল্ডিংয়ে শাকিব খানের বাড়ি। নির্মাণাধীন ভবনটির সামনে শাকিব খান রানা নামে একটি সাইনবোর্ডও রয়েছে। নকশা না মেনে বাড়তি অংশ নির্মাণ করায় সেখানে ১০ লাখ জরিমানা করা করে রাজউক।

শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে বাড়ির নকশা সংক্রান্ত অসংগতি ধরা পড়ে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি।

এদিকে বর্তমানে দেশের বাইরে আছেন শাকিব খান। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...