Don't Miss
Home / আইন আদালত / নাম বাতিল চেয়ে মিন্নির আবেদন হাইকোর্টে খারিজ

নাম বাতিল চেয়ে মিন্নির আবেদন হাইকোর্টে খারিজ

এমএনএ রিপোর্ট : বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মামলায় আয়শা সিদ্দিকা মিন্নির করা আসামি থেকে নিজের নাম বাতিল চেয়ে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। আর সঙ্গে ছিলেন মাক্কিয়া ফাতেমা ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

মিন্নির আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মামলাটি বরগুনার জেলা দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এটি অন্য আদালতে বদলের জন্য উচ্চ আদালতে শিগগিরই আবেদন করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। মিন্নির সামনেই এ ঘটনা ঘটে। এরপর রিফাতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকালে সেখানেই তার মৃত্যু হয়।

এরপর ২৭ জুন রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে মিন্নিকে প্রধান সাক্ষী করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ১৩ জুলাই রিফাত হত্যাকাণ্ডে মিন্নি জড়িত থাকার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিনি। পরদিন মিন্নিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। পরের দিন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে মামলার অন্যতম আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

এরপর মামলার তদন্ত কার্যক্রম শেষ করে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। যাতে মিন্নির বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এরপর তাকে আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করা হলেও তিনি এখন জামিনে আছেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...