Don't Miss
Home / হোম স্লাইডার / অস্কারে প্রিয়াঙ্কা চোপড়ার পদচারণা

অস্কারে প্রিয়াঙ্কা চোপড়ার পদচারণা

এমএনএ বিনোদন ডেস্ক : একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন দেশী গার্লখ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এবার চমক হিসেবে তার নাম এসেছে অস্কারে (অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস) উপস্থাপকদের তালিকায়। হেভিওয়েট হলিউড তারকাদের হাতে অস্কার তুলে দেবেন তিনি।

OSCAR-Priyanka Chopra-6

হলিউডের সব থেকে বড় রাতে অস্কারের রেড কার্পেটে পদচারণা করতে দেখা যাবে প্রিয়াংকাকে। আগামী ২৮ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আর এবার ৩৩ বছর বয়সী এই ভারতীয় অভিনেত্রী হাঁটবেন ৮৮তম অস্কার প্রদান অনুষ্ঠানের রেড কার্পেটে। দ্বিতীয় ধাপের অস্কার প্রেজেন্টারদের তালিকায় প্রিয়াংকার নাম ঘোষণা করেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ। উপস্থাপক হিসেবে স্টিভ ক্যারেল, কুয়েন্সি জোনস, বায়াং হান লি, জ্যারেড লিটো, জুলিয়ান মুরে, অলিভিয়া মুন, মার্গট রবি, জেসন সাগল, অ্যান্ডি সার্কেস,  জেকে সিমন্স, জেরি ওয়াশিংটন এবং রেসি উইদারস্পুনের মতো নামিদমি হলিউড তারকাদের পাশাপাশি পুরস্কার দেবেন তিনি

OSCAR-Priyanka Chopra-4

সবকিছু মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউড অভিনেত্রী ও ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্রান্ড অ্যাম্বাসেডর প্রিয়াংকা চোপড়ার।

আন্তর্জাতিক ক্ষেত্রে অভিষেকেই সাড়া ফেলে বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন টিভি শো কোয়ান্টিকোতে প্রিয়াংকার দৃপ্ত অভিনয় নজর কেড়েছে হলিউডের। ‘বেওয়াচ’ দিয়ে শুরু হচ্ছে হলিউডে তার প্রথম সিনেমায় অভিনয়। এ বছরের সম্মানীয় এসএজি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এক বিজেতার হাতে পুরস্কার তুলে দিয়েছেন তিনি।

OSCAR-Priyanka Chopra-2-4

কোয়ান্টিকোয় দূরন্ত অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পিসি নিজেও জিতে নিয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড।

এই খবরে যারপরনাই আপ্লুত পিসি চপস। এক টুইটে তিনি জানিয়েছেন, তিনি ওই দিনটার অপেক্ষায় রয়েছেন। টুইটারে অনুরাগী ও বন্ধুবান্ধবের থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে তিনি জানান, এবার তিনি পারফেক্ট পোশাকের খোঁজ শুরু করবেন।

OSCAR-Priyanka Chopra-1

আগামী ২৮ ফেব্রুয়ারি অস্কার প্রদান অনুষ্ঠানে প্রিয়াংকাই ভারতের একমাত্র প্রতিনিধি। ২০১৬ সালের সেরা বিদেশ বিভাগের সিনেমার তালিকায় ভারতীয় ছবি থাকলেও তা শেষ পাঁচে জায়গা ধরে রাখতে পারেনি।

তবে  ‘বাজিরাও মাস্তানি’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য গত বছর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন প্রিয়াংকা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...