Don't Miss
Home / আজকের সংবাদ / অস্ট্রেলিয়াকে টপকে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে টপকে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ইংল্যান্ড

এমএনএ স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের পুরস্কারস্বরূপ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছয় পয়েন্ট অর্জন করায় অসিদের টপকে গেল ইংলিশরা।

৩-১ ব্যবধানে সিরিজ জয় দিয়ে নতুন অধিনায়ক জো রুটের অধীনে শুরুটা হল দারুণ। হল ১৯ বছরের অপেক্ষার অবসান। ১৯৯৮ সালের পর এই প্রথম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড।

সফরটা ভালো কাটল না দক্ষিণ আফ্রিকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার হতে পারেনি গ্রুপ পর্ব। পরে ইংল্যান্ডের কাছে হারে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে ৯৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে ছিল ইংল্যান্ড। মঈন আলির অলরাউন্ডিং নৈপুণ্যে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড। এর ফলে এই সিরিজে ইংলিশরা ৬ রেটিং পয়েন্ট অর্জন করে ৯৯ থেকে ১০৫ পয়েন্টে উন্নীত হয়েছে।

অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০২ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে বাজে এক সিরিজ শেষে সাত পয়েন্ট হারায়। ১১৭ থেকে প্রোটিয়াদের পয়েন্ট ১১০-এ নেমে গেলেও দুই নম্বরেই রয়েছে ফাফ ডু প্লেসিসের দল।

২০১২ সালের পর থেকে দারুন ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা এই সিরিজে নিজেদের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি। তবে র‌্যাঙ্কিংয়ে টেবিলে ভারতের পরে নিজেদের দ্বিতীয় স্থান অক্ষুন্ন রেখেছে প্রোটিয়ারা।

ইংল্যান্ডের বিপক্ষে বছরের শেষে পাঁচ ম্যাচের এ্যাশেজ সিরিজের স্বাগতিক অস্ট্রেলিয়া ১০০ পয়েন্টই ধরে রেখেছে। অন্তত চলতি মাসের শেষে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগ পর্যন্ত তাদের চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ইংল্যান্ডের পরবর্তী এ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৭ আগস্ট থেকে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড।

সর্বোচ্চ ১২৩ পয়েন্ট নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই টেবিলের শীর্ষ স্থানটা ধরে রেখেছে ভারত। আগামী শনিবার থেকে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টে বিরাট কোহলির দল যদি পরাজিত হয় তাহলে মাত্র এক পয়েন্ট হারাবে টিম ইন্ডিয়া। চলমান এই সিরিজে সফরকারী ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে শেষ ম্যাচে জিতলে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১২৫।

র‌্যাঙ্কিং টেবিল:

দেশ র‌্যাঙ্ক পয়েন্ট
ভারত১২৩
দক্ষিণ আফ্রিকা১১০
ইংল্যান্ড১০৫
অস্ট্রেলিয়া১০০
নিউজিল্যান্ড৯৭
পাকিস্তান৯৩
শ্রীলঙ্কা৯২
ওয়েস্ট ইন্ডিজ৭৫
বাংলাদেশ৬৯
জিম্বাবুয়ে১০
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...