এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে নতুন আইফোন নিয়ে এসেছে টেকজায়ান্ট অ্যাপল। আইফোন ১৩-এর নকশা আইফোন ১২-এর মতোই। এতে কোনাকুনিভাবে স্থাপিত দুটি রিয়ার ক্যামেরা রয়েছে। আইপি৬৮ রেটিংয়ের ফোনটিতে নতুন পাঁচটি কালার থাকছে। যা হচ্ছে, গোলাপি, নীল, মিডনাইট, স্টারলাইট ও প্রোডাক্ট রেড।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের অ্যাপল ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং ইভেন্ট নিয়ে লাইভ ব্লগে এই ঘোষণা দেওয়া হয়েছে। আইফোন ১৩-তে সিনেম্যাটিক মোড থাকবে। এতে ভ্রাম্যমান বস্তুকে স্বয়ংক্রিয়ভাবেই ফোকাস করতে পারবে ক্যামেরা। এ১৫ বায়োনিকের মাধ্যমে ডলবি ভিশন এইচডিআর দিয়ে শুট করা যাবে।
ত্রয়ী ক্যামেরা সেটআপে এ৭৭এমএম টেলিফটো লেনস থাকছে ত্রি-এক্স অপটিক্যাল জুমে। থাকছে আইপি৬৮ ধুলো ও পানিপ্রতিরোধী। সামনে সিরামিক শিল্ডও রয়েছে। ভক্তদের জন্য নতুন আইপ্যাডও নিয়ে এসেছে অ্যাপল। টেকজায়ান্ট অ্যাপল এ১৩ বায়োনিকের সঙ্গে আসছে নতুন এই আইপ্যাড। সাম্প্রতিক আসা ক্রমবুকসের চেয়ে নতুন আইপ্যাডের গতি তিনগুণ বেশি হবে। ৩২৯ মার্কিন ডলারের আইপ্যাডওএস ১৫। আগামী সপ্তাহ থেকে বাজারে আসছে নতুন এই পণ্য।
এছাড়া নতুন মডেলের আইফোনে এক গিগাবাইটের স্টোরেজ রয়েছে।অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়োর বলেন, আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সে এক গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকবে। অন্যদিকে আইফোন ১৩ এবং ১৩ মিনিতে থাকবে ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।কুয়ো জানিয়েছেন, সরবরাহ সংকটের মুখে পড়তে পারে আইফোন ১৩।এর আগে ২০২০ সালে বাজারে আসা আইফোন ১২। আইফোন ১২ মিনিতে ৬৪ গিগাবাইট, ১২৮ গিগাবাইট এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ অপশন রাখা হয়েছিল। ফাঁস হওয়া তথ্য বলছে, আইফোন ১৩ লাইনআপে এ বছর চারটি মডেল চোখে পড়বে। গত বছরের মডেলের মতো একই আকারের হবে এগুলো।
নতুন ফোনে থাকবে আরও উন্নত ক্যামেরা। এতে দেখা মিলবে ভিডিও পোর্ট্রেইট মোড ও অ্যাস্ট্রোফটোগ্রাফি মোডেরও। থাকবে আল্ট্রা ওয়াইড লেন্স এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য আরও উন্নত অপটিকাল জুম।আইফোন ১২-তে নতুন নকশার পাশাপাশি উন্নত ক্যামেরা রাখা হয়েছিল। এর আগে শোনা গিয়েছিল, ২০২১ সালে বাজারে আসা আইফোনে চার্জিং পোর্ট থাকবে না, চার্জ করতে হবে ওয়্যারলেস চার্জারে। তবে সেটা বোধ হয় ঠিক নয়, আইফোনে অন্তত আরও এক বছর লাইটনিং পোর্টেই ভরসা রাখছে অ্যাপল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

