Don't Miss
Home / জাতীয় / আজ একুশে পদকপ্রাপ্তদের প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে পুরস্কার বিতরণ করবেন

আজ একুশে পদকপ্রাপ্তদের প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে পুরস্কার বিতরণ করবেন

এমএ্নএ সংবাদ ডেস্ক :  বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ২১ গুনীজনকে আজ  প্রদান করা হচ্ছে ‘একুশে পদক-২০২১’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রদান করবেন এই জাতীয় পদক।

আজ শনিবার  ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় এই পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট ২১ গুনীজন ও তাদের পরিবারে সদস্যদের (মরনোত্তর পদকপ্রাপ্ত) কাছে হস্তান্তর করা হবে দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরষ্কার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন।

এর আগে ৪ ফেব্রুয়ারি ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিককে এ বছর একুশে পদক দেওয়া হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, অর্থনীতি ও সমাজসেবায় একজন করে একুশে পদক প্রদান করা হবে।

ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার মরণোত্তর একুশে পদক পাচ্ছেন- মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক, অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ। শিল্পকলায় পদক পাচ্ছেন-কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ার, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দোপাধ্যয় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র)। মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) পদক পাচ্ছেন। সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মীর্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদক পাচ্ছেন কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।

x

Check Also

এসআই পদে সরাসরি নিয়োগে পিআরবি’র সংশোধনী খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ

বিশেষ প্রতিবেদন তদবির ও প্রশাসনিক জটিলতা কমিয়ে স্বচ্ছ ও দ্রুত নিয়োগ নিশ্চিত করতে ৮৩ বছর ...