আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 21, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২১ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ১১। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনার ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। বিদ্যার্থীরা পড়াশোনায় আশানুরুপ অগ্রগতি করতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন। যোগ ব্যায়াম ও মেডিটেশনে সুফল পাবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। জীবন সাথীর সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। ব্যবসায়ীরা সাকালের দিকে কিছু ব্যবসায়িক লোকসানের শিকাড় হতে চলেছেন। সময় কিছুটা বৈরি হয়ে উঠতে পারে। আজ ব্যবসায়িক ঋণ নিতে হবে। পাওনাদারের সাথে তর্ক করা ঠিক হবে না। কোনো শুভাকাঙ্খীর অসুস্থতার সংবাদ পেতে পারেন। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে সাফল্য আসতে পারে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকার সাংসারিক কাজে ব্যস্ত হতে পারেন। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে, তবে দুশ্চিন্তা অব্যাহত থাকবে। অংশিদারী ব্যবসায় ভালো আয় রোজগার হবে। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে বাধা দেখা দেবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো প্রকার ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না। কোনো কারণে আপনার রাগ ও জেদ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। কারো সমালোচনা করার ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেমিক প্রেমিকাদের আলাপচারিতায় সতর্ক হতে হবে। কথার কারণে সম্পর্কের অবনতি হতে চলেছে।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে বিদ্যার্থী ও পরীক্ষার্থীরা ভালো ফল পাবেন। সন্তানের পড়াশোনা নিয়ে অবিভাবকদের দুঃশ্চিন্তা কমে আসবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শিল্পী ও কলাকুশলিদের দিনটি ভালো যাবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি আশানুরুপ ভালো যাবে না। প্রেমিকার সাথে কোনো কারনে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। সকালের দিকে ছোট ভাই বোনের সাথে কিছু বিতর্ক হলেও তা দীর্ঘ মেয়াদি হবে না। ভালো কোনো সংবাদ পেতে পারেন। যানবাহন নিয়ে কোনো ঝামেলায় পড়তে পারেন। গৃহস্থালী কাজে মায়ের সাথে কোনো বিবাদ হতে পারে। কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলার জাতক-জাতিকার বৈদেশিক যোগাযোগ শুভ। কিছু বকেয়া টাকা আদায় হতে পারে। আজ প্রতিবেশীর সাহায্য পেয়ে যাবেন। স্বর্ণালঙ্কার ও বস্ত্র ব্যবসায়ীদের দিনটি লাভদায়ক হবে। সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজের ব্যস্ততা বাড়বে। গার্মেন্টস কর্মীদের উৎপাদন কাজে সাফল্য আসবে। নতুন কোন কারখানায় যোগদান করতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার আর্থিক অবস্থার উন্নতি হবে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বাড়ীতে কোনো আপ্যায়ণের ব্যবস্থা করতে পারেন। কোনো আত্মীয় স্বজনের আগমন হবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের যোগ। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। খামারী ও কৃষি ব্যবসায়ীদের উৎপাদনে বাধা বিপত্তি দেখা দেবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের আরোগ্য লাভের যোগ বলবান। বিকেলের দিকে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। সরকারী চাকরিজীবীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো সাঙ্গঠনিক কাজে অংশ নেবার সম্ভাবনা প্রবল।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকাদের বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। কোনো শুল্ক সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারেন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় উন্নতি বৃদ্ধি পাবে। বন্ধুর সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের আয় উন্নতি বৃদ্ধির যোগ। কোনো বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া টাকা আদায় করতে পারবেন। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। বড় ভাই-বোনের বাড়ীতে বেড়াতে যাওয়ার সম্ভাবনা।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার চাকরিজীবীদের দিনটি ভালো যাবে। সরকারী চাকরিতে আয় উন্নতি বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি লাভের যোগ বলবান। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ভালো যাবে। রাজনৈতিক কাজে কোনো বড় নেতার সাথে দেখা করতে পারেন। বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করা যায়। কোনো তদবির সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
কেমন বৃহস্পতিবারের দিনটি আপনার আজ যাবে 2017-12-21