Don't Miss
Home / আজকের সংবাদ / আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমিনিউমারলজিবাসংখ্যাজ্যোতিষপদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চানতাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মনে অস্থিরতা আসবে, তবে চিন্তিত হওয়ার কিছুই নেই পরবর্তী দিনে এই অস্থিরতা দূর হয়ে যাবে। আজ আপনার আজ ক্যারিয়ার নিয়ে ভাবনা তুঙ্গে উঠবে। হতাশাজনিত অবসাদ থেকে দূরে থাকুন। কেননা অনুভূতি আদান-প্রদানের জন্য দিনটি শুভ। সব কাজে সাফল্য পাবেন। আজকের দিনে গচ্ছিত অর্থ আজ লাভজনক কোনো খাতে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। আপনি যাকে বিশ্বাস করছেন না আজ হয়তো তার কাছ থেকেই গুরুত্বপূর্ণ কোনো কাজে সহযোগিতা পেয়ে যাবেন। দিনটি কিছু বিশেষ দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। দিনের শুরুতেই বাধা আসবে। পারিবারিক পরিবেশ কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনাকাঙ্খীত ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিকালের দিকে প্রেমিক প্রেমিকাদের দেখা হওয়ার সুযোগ আসতে পারে। শিল্পী সৃজনশীল পেশাজীবীরা রাতে কোনো সুযোগ পেতে পারেন। অতিরিক্ত উৎসাহের ফল আজ ঘোলাটে হবে। ব্যবসা বাণিজ্যের মূলধন বিশ্বস্ত কারো কাছে গচ্ছিত রেখে দিন, সামনে ঘোর বিপদ। দিনের শেষভাগে যাওয়ার আগেই পেয়ে যাবেন বহুল প্রতীক্ষিত সুসংবাদ। পরিবারের বন্ধন আরো দৃঢ় হবে। ভ্রমণ চির সবুজের দিকে…। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি রহস্যজনক ঝামেলার। বাড়ীতে ছোট ভাই-বোনের সাথে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পরতে পারেন। কোনো প্রতিবেশীর সাথে অকারণে শত্রুতার সম্পর্ক তৈরী হতে পারে। মানি এক্সচেঞ্জ ও বিকাশ এজেন্সী ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। বিকালের দিকে ব্যবসায়িক প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা। পরিবারে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। মায়ের সাহায্য পেতে পারেন। মনে আজ ভাটা আসবে। প্রিয় মানুষ যদি আজ কাছে নাই বা আসে তাহলে বুঝে নিবেন কোথাও গণ্ডগোল আছে। নিজ এলাকায় সম্মানিত হবেন। অর্থ প্রাপ্তি আজ না থাকলেও এ অভাব পুষিয়ে দেবে আপনার মা। আত্মীয় স্বজন আজ আপনার খোঁজখবর নেয়ার চেষ্টা করবে। দ্রুত সরে পড়ুন চলতি ভাঙা ভাঙা ব্যবসা থেকে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। আর্থিক অনিশ্চয়তায় পড়তে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরূপ অগ্রগতি হবে না। বরং আপনার লাভের গুড় অন্যে খেয়ে ফেলতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। বিকালের পর কোনো আশাজনক সংবাদ পেতে পারেন। ছোট ভাই বোনের জীবনে কোনো সাফল্য আসতে পারে। সাংবাদিক ও প্রকাশকদের বিকালের পর সময় বলবান হয়ে উঠবে। শিক্ষা ও শিল্পসাহিত্য অনুরাগীদের জন্য দিনটি আজ বিশেষভাবে শুভ। দূরের কোনো দেশ থেকে সম্মাননার জন্য ডাক পাবেন। অতিরিক্ত সতর্কতা নেয়ার জন্য স্বাস্থ্যে উল্টো প্রতিক্রিয়া দেখা দেবে। চোখে মুখে আজ খুশির আভা ভেসে উঠবে। অর্থের লেনদেন শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ১১।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার কর্মস্থলে ও ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে হবে। শরীর খুব একটা ভালো যাবে না। এলার্জী বা ঠান্ডার সমস্যায় ভুগতে পারেন। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক কোনো পরিকল্পণায় বাধা দেখা দেবে। বিকালের পর কিছু টাকা হাতে আসতে পারে। খুচরা ও পাইকারী বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনার জন্য কেউ একজন অপেক্ষায় থাকবে। দিন শেষে যা পাওয়ার কথা ছিল তা পাবেন কি পাবেন না সেটা জেনে যাবেন মধ্যভাগেই। কর্মক্ষেত্রের হতাশা ঘুচে যাবে। ঊর্ধ্বতন কেউ আপনার সহাবস্থান নিয়ে আপনাকে অনুপ্রাণিত করবে। আজ ভালোবাসায় জয়ী হবেন। ভ্রমণে বিশুদ্ধতা আসবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৫।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল বলা যায়। বৈদেশিক কাজ কর্মে কোনো আইনগত জটিলতা দেখা দিতে পারে। সাংসারিক বিষয়ে বন্ধুর সাহায্য পেতে পারেন। আজ আইনগত জটিলতা থেকে রেহাই পাবার কিছু সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে সময় ভালো হয়ে উঠবে। শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা হয়ে উঠবেন। ব্যবসায় প্রভাব খাটাতে পারবেন। অতি চালাকির ফল আজ নির্মমভাবেই পাবেন। যাকে ভুল বুঝে অন্যকে কাছের মনে করছেন সেটা আত্মঘাতী হয়ে যাচ্ছে। পশ্চিমের কোনো এক দেশ থেকে আপনার জন্য উপঢৌকন আসবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষক শ্রেণীর মন জয় করবেন। কর্মক্ষেত্রে বিপদ আসন্ন, সহকর্মীর কূটনৈতিক চালে নাজেহাল অবস্থায় পড়ে যাবেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যার জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। কোনো বন্ধুর কাছ থেকে কিছু অর্থ ধার পেতে পারেন। ব্যবসায়িক কাজে কোথাও ভ্রমনের যোগ। রোমান্টিক বিষয়ে অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বিকালে দূরে কোথাও যাওয়ার যোগ প্রবল। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। আর একটু সবুর করুন। ক্ষমতা আসবে খুবই নাটকীয় ভঙ্গিমায়। আপনাকে দিয়ে কেউ কোনো অসৎকর্ম করিয়ে নিবে, সাবধান! পরিবারের আয় বাড়বে। বাণিজ্যে সুফল পাবেন। সন্তানদের প্রতি সহনশীল হোন, সব কিছুতেই বাধা দিতে নেই। দিন শেষের ভ্রমণ আপনার সমস্ত ক্লান্তি দূর করে দিবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে হতাশা দেখা দেবে। চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তার সাথে বিরোধ এড়িয়ে চলতে চেষ্টা করবেন। রাজনৈতিক ও সামাজিক কাজে দূর্নামের আশঙ্কা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলার সম্মূখীন হতে হবে। বিকালের পর ব্যবসা বাণিজ্যে আয় রোজগার হবার সম্ভাবনা। আপন ভুলগুলো শুধরে নেয়ার আজ অনুকূল সময়, পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটান সত্বর। প্রেমের ক্ষেত্রে নতুনত্ব আনুন, প্রয়োজন হলে পুরনো মদই দিন, তবে নতুন বোতলে। কর্মক্ষেত্রে বামপন্থা অবলম্বন করুন অর্থাৎ প্রতিবাদের পথ বেছে নিন, তাতে যতি চলতি চাকরি খোয়াতে হয়, হোক, ভয় পাবেন না। অর্থযোগের নতুন উপায় আসছে, আজ লক্ষণ প্রকাশ পাবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি আধ্যত্মীক বা অতীন্দ্রিয় কাজের জন্য শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অনাকাঙ্খিত বাধা বিপত্তির শিকার হতে হবে। পিতার সাথে অকারণে ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে পারেন। বিকালে কর্মস্থলে কোনো সফলতা পেতে পারেন। সামাজিক ও রাজনৈতিক কাজে সুনাম সম্মান বৃদ্ধি পাবে। সরকারী চাকরীজীবীরা কোনো ঝামেলার মোকাবেলা করতে পারেন। শিরদাঁড়ায় আজ বিষ কম থাকবে। তবে অল্প বিষেই অবশ হবে প্রেমাস্পদ। কর্মক্ষেত্রে কাজের দ্রুততা বাড়ান, নয়ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। অর্থযোগ শোচনীয়। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক জাতিকার দিনটি বাধা বিপত্তির। পাওনাদারের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল। বিকালের দিকে বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে ভালো ঘটনা ঘটতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্মে অগ্রগতি আশা করা যায়। বিজ্ঞানের বিদ্যার্থীরা কোনো সফলতা পেতে পারেন। আজ পরিচ্ছন্নতায় অধিক মনোযোগ দিন, এদিক থেকে সৌভাগ্যের যোগ আছে। প্রেমভাগ্য সাধারণ, কোনো নতুনত্ব নেই। কর্মযোগ ভালো, বেকারদের চাকরির সম্ভাবনা আছে। তবে অর্থভাগ্য যাচ্ছেতাই। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। জীবন সাথীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীক কাজে কোনো পার্টনারের দ্বারা প্রতারিত হবার আশঙ্কা প্রবল। বিকালে শরীর কিছুটা খারাপ যেতে পারে। ব্যবসায়ীক পাওনাদারদের দ্বারা হেনস্তার শিকার হবেন। ঝুঁকি নিয়ে কোনো বাজি ধরল তাতে ক্ষতির আশঙ্কা প্রবল। সৃজনদুয়ার খুলে দিন, মনের কথাও বলে দিন। দুটোর উৎকর্ষের জন্যেই আজ সময় অতি প্রসন্ন। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন, কাজের স্বীকৃতি না মিললেও উৎসাহ মেরে ফেলবেন না, এটা কাজে আসবে। অর্থভাগ্য মোটের ওপর ভালোই। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : মেরুন, শুভ সংখ্যা : ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার শিকার হতে হবে। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। বিকালের দিকে অংশিদারী ব্যবসায় ভালো আয় রোজগার হতে পারে। জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। সৌন্দর্য সচেতনতা কাজে আসবে। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন যে কোনো অবস্থাতে। হলুদ রঙ থেকে সাবধান থাকুন, নীল রঙকে কাছে টানুন। প্রেম শুভ। কর্মযোগ শুভ। পারিবারিক কারণে অর্থব্যয়। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৭।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক জাতিকার প্রেম ও রোমান্সে ঝামেলা হবার আশঙ্কা। প্রেমকি বা প্রেমিকার বন্ধুর কারণে প্রেমে ঝামেলা হতে পারে। পরীক্ষার্থী সন্তানের পরাশোনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। বিকাল থেকে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হবার আশঙ্কা। ব্যবসায়িক কাজে হতাশা দেখা দেবে। অনৈতিক সম্পর্ক ভোগাতে পারে। চোখের জল রাখুন নিয়ন্ত্রণে, মনের লাগাম টেনে ধরুন, মুখের লাগামও টেনে ধরুন, আজ নিয়ন্ত্রণ দিবস। প্রেমের জোয়ার ভাসিয়ে নিয়ে যেতে পারে, খড়কুটো পাশে রাখুন (অর্থাৎ বাঁচার আশা ক্ষীণ), কাজের জোয়ার ন্যুব্জ করে দিতে চাইতে পারে, তবে আমলে না নিলেই সব হাওয়া হয়ে যাবে। অর্থভাগ্য শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...