গতকাল কানাডার ব্যস্ততম শহর টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় ৯ জন নিহত ও ১৬ জন আহত হন।
টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় নিহত ১০
Posted by: News Desk
April 24, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কানাডার টরেন্টোয় পথচারীর ওপর গাড়ি হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
টরেন্টো পুলিশ মুখপাত্র মেগান গ্রে জানান, গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় এ ঘটনা ঘটেছে। হামলার কারণ এখনও পরিষ্কার নয়। তাই এই মুহূর্তে এটি কারা ঘটিয়েছে তা বলা মুশকিল। সাদা একটি ভ্যান দিয়ে এ হামলা চালানো হয়। পুলিশ ভ্যানের চালককে আটক করতে সক্ষম হয়েছে।
টরেন্টো পুলিশের মিডিয়া প্রতিনিধি গ্যারি লং বলেন, চালক প্রায় এক মাইল রাস্তায় এ তাণ্ডব চালানোর পর তাকে থামানো সম্ভব হয়।
এদিকে সন্দেহভাজন চালক সম্পর্কে আগেই কানাডা পুলিশকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা। সন্দেহভাজন হামলাকারীর নাম অ্যালেক মিনাসিয়ান বলে জানিয়েছে টরেন্টো পুলিশ। ২৫ বছর বয়সী অ্যালেক টরেন্টোর উপশহর রিচমন্ড হিলের বাসিন্দা।
টরোন্টোর পুলিশ বিভাগের প্রধান মার্ক সন্ডার্স এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার ধরন দেখে তারা নিশ্চিত, পথচারীদের ওপর ভ্যান তুলে দেওয়া হয়েছিল ‘ইচ্ছাকৃতভাবে’। তবে হামলার কারণ তারা জানতে পারেননি।
কানাডার সবচেয়ে বড় শহর টরোন্টোর উত্তরাংশে যখন এই হামলার ঘটনা ঘটে, ঘড়িতে তখন বেলা প্রায় দেড়টা; অর্থাৎ দুপুরের খাবার সময়।
ফিঞ্চ এভিনিউ ও ইয়ঞ্জ স্ট্রিটের প্রায় দুই কিলোমিটার ফুটপাতে মানুষের মধ্যে দিয়ে সাদা রঙের ওই ভাড়া করা ভ্যান চালিয়ে নিয়ে যায় হামলাকারী।
ঘ্টনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে শহরের কেন্দ্রে তখন উন্নত সাত দেশের জোট জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলছিল।
ওই ভ্যানের পেছনে থাকা এক গাড়ির চালক স্থানীয় সিটি নিউজকে বলেন, সামনে যা পড়ছিল, সবকিছুকে দলে পিষে যাচ্ছিল ওই ভ্যান। মানুষ, পানির কল, ডাক বাক্স- কোনো কিছুরই পরোয়া করছিল না ওই ভ্যান চালক।
ওই পরিস্থিতিতে পেছন থেকে হর্ন বাড়িয়ে পথচারীদের সতর্ক করার চেষ্টা করেন পেছনের গাড়ির ওই চালক। তিনি জানান, ভ্যানের ধাক্কায় ছয় থেকে সাতজনকে উড়ে গিয়ে রাস্তায় পড়তে দেখেন তিনি।
-

-
সন্দেহভাজন হামলাকারী অ্যালেক মিনাসিয়ান টরেন্টোর উপশহর রিচমন্ড হিলের বাসিন্দা।
-

-

ইয়ঞ্জ স্ট্রিটের ধারে একটি ভিডিও শপের মালিক রেজা হাশেমি বিবিসিকে বলেন, রাস্তার উল্টো দিক থেকে তিনি হঠাৎ মানুষের চিৎকার শুনতে পান। পরে সাদা রঙের ভ্যানটিকে ফুটপাতে পথচারীদের চাপা দিয়ে ছুটতে দেখেন।
বিবিসি লিখেছে, হামলার পর দীর্ঘ ওই পথ হলুদ ফিতা দিয়ে ঘিরে ফেলে পুলিশ। সশস্ত্র পুলিশ ও উদ্ধারকর্মীদের রাস্তার ওপরে আহতদের জরুরি চিকিৎসা দিতে দেখা যায়। কমলা রঙের বডি ব্যাগে করে লাশ তুলতে দেখা যায় অ্যাম্বুলেন্সে।
একটি মোড়ের কাছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এক পাটি জুতা ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় হতাহতের চিহ্ন হয়ে।
টরেন্টো পুলিশ এখন পর্যন্ত এ ঘটনাকে ইচ্ছাকৃত দুর্ঘটনা বা আত্মঘাতি গাড়ি হামলা না বললেও, প্রতক্ষ্যদর্শীরা বলছেন চালক ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটিয়েছেন বলেই তারা মনে করেন।
টরেন্টো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ’র জেলা প্রধান স্টিভেন পাওয়েল বলেন, গাড়িটি আধমাইল এলাকায় ধ্বংসযজ্ঞ চালালেও তা এক মাইলের মধ্যেই আটকানো গেছে।
টরেন্টোর চিফ মেডিকেল অফিসার ড্যান ডাস ক্যাস বলেন, সানাইব্রুক হেলথ সায়েন্সেস সেন্টারে আহত ১০ জনকে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এরমধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক।
যে ভ্যানটি নিয়ে ওই হামলা হয়, সেটি রাইডার সিসটেম ইনকরপোরেশনের একটি ভাড়া গাড়ি। ওই প্রতিষ্ঠানও বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার কথা বলেছে।
টরন্টো মেয়র জন টরি জানান, পুলিশ ঘটনাটি ঘটনার কারণ অনুসন্ধান করছে। হামলার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলার ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে হামলার বেকশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০১৭ সালে অক্টোবরে নিউ ইয়র্কে বাইসাইকেলের রাস্তায় ভ্যান চালিয়ে আটজনকে হত্যার ঘটনা ঘটে।
অধিকাংশ ক্ষেত্রেই সেসব হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস।
হামলায় ওপর গাড়ি নিহত ৯ টরেন্টোয় পথচারীর 2018-04-24