Don't Miss
Home / আজকের সংবাদ / আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৭ ডিসেম্বর ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। ব্যাক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ০৩। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে প্রচুর খরচ হওয়ায় বিরক্ত হয়ে উঠবেন। সুতরাং, খরচের বিষয়ে সাবধান থাকুন। প্রেম নিয়ে সতর্ক থাকুন, না হলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সহকর্মীদের প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন। যা মানসিক বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। যাত্রা যোগ শুভ।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে নতুন কাজ হাতে নিতে উদ্বুদ্ধ হয়ে উঠতে পারেন। তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন। প্রেমের জন্য দিনটি ভালো। সন্ধ্যের দিকে অবস্থার পরিবর্তন হতে পারে। আর্থিক সংকট দেখা দিতে পারে। কারও কটু কথা আপনাকে আঘাত করতে পারে।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে প্রেম নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়বেন। জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আজ এড়িয়ে চলুন। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। নমনীয় থাকার চেষ্টা করুন। সন্তানদের বিষয়ে দুশ্চিন্তায় থাকতে পারে। যাত্রা যোগ শুভ।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে প্রেম বা দাম্পত্য সম্পর্কের বিষয়ে গা-ছাড়া ভাব দেখা দিতে পারে। কাজের সূত্রে আজ প্রচুর ঘোরাঘুরি করতে হতে পারে। কঠোর পরিশ্রমের যথাযথ ফল আপনি আজ পাবেন না। যদিও দুপুরের পর আপনি মানসিক ও শারীরিকভাবে স্বস্তি কিছুটা ফিরে পাবেন। যাত্রা যোগে বাধা।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে সারাদিন হাসি-খুশি থাকবেন। অফিসে দিনটি ব্যস্ততাময় হবে। তুলনামূলক ভাবে অনেক বেশি লোকের সঙ্গে পরিচিত হবেন। জ্ঞান ও ধ্যানধারণার আদানপ্রদান হবে। প্রেম এবং বৈবাহিক জীবন আনন্দমুখর হয়ে উঠবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা আরও গভীর হবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে প্রিয়জনদের সঙ্গে দেখা করে আনন্দ পাবেন। বৈবাহিক জীবনের সুখ আরও বেশি আনন্দিত করবে। তবে দুপুরের পর আপনার কথাবার্তা ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। অর্থ নিয়ে সতর্ক থাকুন। যাত্রা যোগ শুভ।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে বুদ্ধিদীপ্ত আলোচনার প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন। বিবাদ এড়াতে কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। প্রেম নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। দুপুরের পর সম্ভবত কোনও ভ্রমণের পরিকল্পনা করবেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে অহেতুক বাগবিতণ্ডা এড়াতে আক্রমণাত্মক মানসিকতাকে নিয়ন্ত্রণ করুন। এ জাতীয় বিবাদগুলি পারিবারিক পরিবেশটিকে নষ্ট করে দেবে। প্রেমের ক্ষেত্রেও এটি ক্ষতিকর। দুপুরের পর অবস্থার উন্নতি হবে। এতে পারিবারিক পরিবেশ উন্নতি হবে। যাত্রা যোগ শুভ।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে জীবিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাছের মানুষদের সঙ্গে আলোচনা করতে চাইবেন। তা দিনটিকে সুন্দর করে তুলবে। অতিরিক্ত কাজের চাপে কিছুটা ক্লান্ত বোধ করতে পারেন। তবে দুপুরের পর থেকে অবস্থার উন্নতি হবে। প্রেম যোগ শুভ। যাত্রা যোগ শুভ।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে ভবিষ্যতে উপকারে আসতে পারে এমন মানুষের সঙ্গে পরিচয় হবে। ব্যবসায়িদের প্রত্যাশার থেকেও বেশি লাভ হতে পারে। ভ্রমণের যোগ আছে। সরকারি ক্ষেত্রে লাভ হবে। প্রেম নিয়ে কিছুটা সাবধানে থাকতে হবে। অতিরিক্ত কাজকর্মে শারীরিক ক্ষতি হতে পারে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে সর্দি ও কাশি বা জ্বর- জ্বালায় ভুগতে পারেন। বাজে খরচ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনদের সঙ্গে মতপার্থক্য, বিচ্ছেদের কারণ হতে পারে। প্রেম নিয়েও সতর্ক থাকুন। তবে দুপুরের পর থেকে এজাতীয় সমস্যাগুলি থেকে কিছুটা মুক্তি পাবেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার আজকের দিনটিতে প্রেমের চেষ্টা নিরাশ করবে না। পারিবারিক পরিবেশ প্রাণবন্ত থাকবে। আজ সম্ভবত বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেন। তবে দুপুরের পর আপনার শারীরিক অবস্থায় কিছুটা পরিবর্তন দেখা দেবে। অন্যদের প্রতি আক্রমণাত্মক মানসিকতা এড়িয়ে চলুন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

কাল শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮.৫৮ হাজার শিক্ষার্থী

এমএনএ প্রতিবেদক আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল ...