এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৪ মার্চ ২০১৭। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। সঠিক পরিচয় এবং বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্ন ভাবে আপনার উপকারে লাগবে। প্রেমের জীবন গতিশীল হবে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রবল হতে পারে। যদি সম্ভব হয় তাহলে নির্বিরোধীভাবে এটির সমাধান করার চেষ্টা করুন। আইনি হস্তক্ষেপ লাভজনক নাও হতে পারে। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে, দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
২০ মার্চ ২৩ টা ৫৯ মিনিটে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে ছোঁয়াছে রোগের আবির্ভাব ঘটতে পারে গরমজনিত কারণে। আবহাওয়া পরিবর্তনে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।
রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ১৮ মার্চ ২০১৭ ইং থেকে ২৪ মার্চ ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।
আজ ২৪ মার্চ ২০১৭। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—লাল, বেগুনি, চকলেট, মেরুন। শুভ রত্ন—রক্তপ্রবাল, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা স্টিভ ম্যাককুইন, জাদুকর হুডিনি, গণিতজ্ঞ জোসেফ লিওভিলি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর: প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কর সম্পর্কিত কোনো বিষয়ে সম্পৃক্ত হতে পারেন। সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল যেতে পারে। প্রবাসসংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনে সচেতন থাকুন। ভাগ্যোন্নয়ণে নিজের দক্ষতা ও যোগ্যতা বিকশিত করুন। সাফল্য ও সম্মান দুটোই লাভ করবেন। কোথাও বেড়াতে যেতে পারেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
এছাড়াও আজকের দিনটিতে আপনার আত্মীয় বাড়ির কোনও শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করার বিষয়ে আপনি আজ খুব বেশি উৎসাহ পাবেন না। সারাদিন মানসিক যন্ত্রণা অথবা ছোটখাটো কোনও শারীরিক সমস্যায় ভুগতে পারেন। যা আপনাকে ভারাক্রান্ত করে তুলবে। সবকিছুতেই একঘেয়েমি দেখা দেবে। কর্মক্ষেত্রে বা বাড়িতে কোনওরকম ভুল বোঝাবুঝি ও বাগবিণ্ডার সৃষ্টি হতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। কারণ বিস্ফোরক মেজাজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। নতুন কোনও প্রকল্পে হাত দিতে যাবেন ন, সাফল্য পাওয়ার সম্ভাবনা কম।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে অবিবাহিত কারও কারও ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সাময়িকভাবে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রয়োজন হতে পারে। ভাগ্যোন্নয়ণে অভিজ্ঞ কারও দিকনির্শনা পেতে পারেন। গুরু সান্নিধ্য লাভ করতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
এছাড়াও আজকের দিনটি আপনার জন্য অনুকূল নাও হতে পারে। আজ দিনের শুরু থেকেই আপনি হতাশ বোধ করতে পারেন। অফিসে ঊর্ধ্বতনদের থেকে প্চুর কাজের চাপ আসবে। তবে আজ আশানুরূপ ফল পাওয়া কঠিন হবে। এককথায় আজ আপনার যাত্রা খুব একটা ফলদায়ী হবে না। আলস্য ও গাছাড়াভাব আজ আপনাকে ঘিরে ধরবে। তবে অন্যের নজরে তা ধরা পড়বে না। শান্ত থাকুন। মানসিক শান্তি পেতে ধ্যান করুন এবং আধ্যাত্মিকতায় মনোনিবেশ করতে পারেন। খাওয়াদাওয়ার দিকে নজর দিন। নতুন কাজ শুরু করা থেকে আজ বিরত থাকুন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কর্মব্যস্ততা বাড়বে। শারিরীক সুস্থতার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। পেশাক্ষেত্রে দায়দায়িত্ব বাড়বে। কেউ আপনাকে ভুল বুঝতে পারে। যৌথ উদ্যোগে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেন। অতিন্দ্রীয় কোনো বিষয়ের প্রতি আগ্রহ দেখা যেতে পারে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে আপনার হাসি-মজায় ভরপুর। অংশীদার, আত্মীয় এবং সহকর্মীদের থেকে পাওয়া সম্মান ও জনপ্রিয়তা আজ আপনাকে আরও উদ্দীপিত করবে। কোনও মনোরম জায়গায় বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার দিনটিকে উপভোগ্য হয়ে উঠবে। আপনার শারীরিক ও মানসিক অবস্থা আজ ভালো থাকবে। কেনাকাটা করতেও যেতে পারেন, যেখানে নিজের পছন্দের জিনিস কেনাকাটা করতে পারেন। দিনের শেষে মনের মতো খাবার, সোনায় সোহাগার মতো হবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন: বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর: মুক্তা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। প্রেম রোমান্স শুভ। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। স্বাস্থ্যসচেতনতার প্রয়োজন আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। অবিবাহিতদের কারও কারও স্ট্যাটাস পরিবর্তন হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে প্রিয়জনের সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
এছাড়াও আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য সৌভাগ্যময়। অংশীদার ও সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। ঊর্ধ্বতনরা আজ আপনার কাজের প্রশংসা করবেন। প্রিয়জনদের সঙ্গে আনন্দমুখর মুহূর্ত আপনার দিনটিকে আনন্দ ভরিয়ে দেবে। এসব আপনাকে খুশি করে তুলবে এবং আপনাকে পরম শান্তি দেবে। শত্রুদের উপর জয় লাভ করবেন। সৃজনশীল, শৈল্পিক কাজকর্মে দিনের বেশির ভাগ সময় কাটাবেন। আজ আপনার চারপাশে শান্তিময় আবহ তৈরি হবে। তবে খরচের দিকে নজর রাখুন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং: হলুদ, সোনালি। শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মামানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর: চুন্নি ও প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে আবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রবাসে অবস্থানরত স্থায়ী নাগরিকত্ব লাভে প্রত্যাশীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। কারও কারও ক্ষেত্রে স্থাবর সম্পত্তির মালিকানা লাভের যোগ রয়েছে। মাতৃস্বাস্থ্যের দিকে মনোযোগী হোন। প্রেমের সম্পর্ক ভালো নাও যেতে পারে। সন্তান বিষয়ে চিন্তিত হতে পারেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেন শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে কিছু ছোটোখাটো সমস্যা বাদ দিলে আপনার মোটামুটি ভালো কাটবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনি লাভবান হবেন। কারণ এটি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগী হতে সাহায্য করবে। তাতে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। যে কাজগুলি আপনি মন থেকে করতে চান, যেমন, সৃজনশীলতা, খেলাধুলো, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি কাজেই আজ আপনি নিজেকে ব্যস্ত রাখবেন। ছাত্রছাত্রীরা যে বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন, সে সমস্ত বিষয়েই আজ ভালো ফল করবেন। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং তাঁদের সঙ্গে সময় কাটিয়ে আপনার ভালো লাগবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি: বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে। কাছে বা দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। সাহসী কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলা দেখা যেতে পারে। প্রেম রোমান্স শুভ। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন।
এছাড়াও আজকের দিনটিতে আপনার অনুকূল হবে না। অস্থিরতা, আলস্য ও অন্যান্য যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে। হাতে নেওয়া কাজগুলি সময়ে শেষ করা কঠিন হয়ে উঠবে। আপনি নিস্ক্রিয় বোধ করবেন। যা আপনার দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলবে। প্রিয়জনের সঙ্গে ঝগড়া, বিশেষ করে স্ত্রীর সঙ্গে বিবাদ আপনাকে কষ্ট দেবে। অসম্মান হতে পারে এমন পরিস্থতি এড়িয়ে চলার চেষ্টা করুন। মায়ের স্বাস্থ্য আজ আপনার মানসিক অস্থিরতার কারণ হবে। সাবধানে থাকুন। সম্পত্তি ও আইনি বিষয়গুলিতে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর: হীরা-পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। পাওনা অর্থ হাতে পেতে পারেন। মাইগ্রেইন কিংবা চক্ষু সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ভ্রমণের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হতে পারে। মনের কোনো আশা আকাংখা পূরণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।
এছাড়াও আজকের দিনটিতে কোনও ধর্মীয় স্থান দর্শনে যেতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্র আজ উজ্জ্বল ও আনন্দমুখর হবে। পারিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। শত্রুদের উপর জয় লাভ করতে পারবেন। সমস্ত কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। আজ আপনি ভাগ্যবান বোধ করবেন। আপনার মনে হবে, আপনি যেন আজ হাতে পরশ পাথর পেয়েছেন। এই সুন্দর সময়টি উপভোগ করুন। সন্ধেবেলা প্রিয়জনদের সঙ্গে উপভোগ্য সময় কাটাবেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: কর্কট এবং মীন। শুভ পাথর: প্রবাল ও চুন্নি।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে বিশেষ কোনো রংয়ের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে। মানসিকভাবে চাঙ্গা অনুভব করবেন। পাওনা আদায়ে তাগাদা দিন। রুঢ় বাক্য বিনিময় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনটিতে জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
এছাড়াও আজকের দিনটিতে সাবধানে থাকতে হবে। কথা বলার সময় খেয়াল রাখুন। নক্ষত্রদের অবস্থান আজ আপনার অনুকূলে নয়। আপনার বাড়ির পরিস্থিতি জটিল করে তুলবে। সামান্য কারণে পরিবারের সদস্যরা আজ বিতর্ক শুরু করে দিতে পারেন। তাই অহেতুক পরিস্থিতি জটিল করে তুলবেন না। নয়তো দিনের শেষে আপনি কাউকে আঘাত করে ফেলতে পারেন, যার জন্য পরে আপনি অনুতাপ করবেন। ধৈর্য ধরুন। নেতিবাচক চিন্তাগুলিকে প্রশ্রয় দেবেন না। তা নাহলে আপনার স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়বে। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় মনোনিবেশ করা আজ কঠিন হয়ে উঠতে পারে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং: আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন: বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে পুরানো কোনো রোগে সাময়িক ভুগতে হতে পারে। স্বাস্থ্য সচেতনতার প্রয়োজন আছে। সাময়িকভাবে কাজকর্মে বিলম্ব হতে পারে। কাজ ফেলে না রেখে হাতের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা অর্থ পেতে পারেন। গৃহে অতিথি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেন শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে সফল হতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে আপনি ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যে কাজগুলি করার পরিকল্পনা আজ করেছিলেন, সেগুলি সবই সময়ে শেষ হবে। শারীরিক ও মানসিকভাবে আজ আপনি আনন্দিত বোধ করবেন। এটি আপনার আত্মবিশ্বাস ও উদ্দীপনা চূড়ান্ত বাড়িয়ে দেবে। পরিবারে সম্ভবত কোনও শুভ কাজ সম্পন্ন হতে পারে। প্রিয়জনের সঙ্গে দেখা করে আপনি আজ আরও আনন্দিত হবেন। সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং: নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা: ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন: শনি ও বুধবার। মানানসই রাশি: বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: ক্যাটস আই।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। পুরানো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করলে ভালো করবেন। সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল যেতে পারে। কাজে ব্যস্ত থাকুন। শরীর ও মন ভালো যাবে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
এছাড়াও আজকের দিনটিতে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে আপনি মনোনিবেশ করবেন। একারণে আজ আপনার কিছু খরচও হয়ে যেতে পারে। আইনি বিষয়গুলিতে নজর দিন। কিন্তু কোনও কিছু করার দিকেই আজ আপনার খুব বেশি ঝোঁক থাকবে না। দুর্ঘটনা ও অস্ত্রোপচার এড়িয়ে চলুন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর: নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পেশাক্ষেত্রে প্রভাবশালী কারও আনুকূল্য পেতে পারেন। আয় ব্যয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। চাকুরিপ্রার্থীরা ইতিবাচক কোনো খবর আশা করতে পারেন। কারও কারও ক্ষেত্রে নতুন উদ্যোগ সফল হতে পারে। ব্যয় বাড়বে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। তীর্থভ্রমণ শুভ।
এছাড়াও আজকের দিনটি আপনার জন্য অনুকূল। ব্যবসার ক্ষেত্রে দিনটি অসাধারণ হয়ে উঠবে। পুরনো বন্ধুদের সঙ্গে আজ দেখা করবেন এবং নতুন কিছু মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব করবেন। বন্ধুদের সঙ্গে ছোটো একটি ভ্রমণের সম্ভাবনা আছে। নতুন প্রকল্পে কাজ শুরু করার জন্য দিনটি ভালো। যদি বিবাহে ইচ্ছুক হন, তাহলে আজকের দিনটি আপনার জন্য আদর্শ। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেলেও পেতে পারেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: রক্তমুখী নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে ভাগ্যোন্নয়ণে প্রভাবশালী কারও সহযোগিতা আশা করতে পারেন। উদ্যোক্তা হিসেবে সাফল্য লাভের যোগ রয়েছে। পেশাক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রয়োজন হতে পারে। আয় উপার্জন বাড়তে পারে। কোনো বন্ধুর মাধ্যমে লাভবান হতে পারেন। পারিবারিক সম্পর্ক ভালো থাকবে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
এছাড়াও আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য লাভদায়ী। চাকুরিজীবীরাও পরিশ্রমের সুফল পাবেন। আপনার কর্মদক্ষতা ঊর্ধ্বতনদের খুশি করবে। পদোন্নতির সম্ভাবনা আছে। একদিকে ব্যবসায় যেমন আপনি এক নতুন রাস্তা তৈরি করবেন, অন্যদিকে বাবার থেকেও আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আপনাকে আনন্দিত করবে। আজ আপনি সহজেই উচ্চতার শিখরে পৌঁছাতে পারবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

