Don't Miss
Home / আজকের সংবাদ / আনিসুল হকের জ্ঞান ফিরতে লাগবে দেড় মাস

আনিসুল হকের জ্ঞান ফিরতে লাগবে দেড় মাস

এমএনএ রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। গতকাল বুধবার মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, ‘আনিসুল হককে আইসিইউতে ভেনটিলেশনে রেখেই চিকিৎসা দেয়া হবে। তার রোগটি বিরল। তাই লাইফ সাপোর্টে রেখেই ধীরে ধীরে তার চিকিৎসা চলবে। এছাড়া ভেনটিলেশনের মাত্রা শতকরা ১০ ভাগে রাখা হয়েছে, যেন মেয়র নিঃশ্বাস নিতে নিজের শরীরকেও ব্যবহার করতে পারেন। মেয়রের অর্গানগুলো কাজ করছে। এজন্য চিকিৎসকরা আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন।’

আনিসুল হকের পারিবারিক সূত্রের বরাত দিয়ে মিজানুর রহমান এসব তথ্য জানালেও লন্ডনের কোনো সূত্রে তা নিশ্চিত হওয়া যায়নি।

যদিও ২৫ আগস্ট শুক্রবার রাতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে নাদিম কাদীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবারের বরাতে জানানো হয়েছিল, আনিসুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে।

x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...