Don't Miss
Home / আন্তর্জাতিক / আফগানিস্তানকে বিভক্ত দেখতে চায় পাকিস্তান

আফগানিস্তানকে বিভক্ত দেখতে চায় পাকিস্তান

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে দুর্বল ও বিভক্ত দেখতে চায় পাকিস্তান। ভূ-রাজনৈতিক লাভের আশায় তারা আফগানিস্তানকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন সেন্টার অব পলিটিকাল অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের সভাপতি ফ্যাবিয়েন বাউসার্ট। এশিয়ান লাইটে প্রকাশিত তার এক সম্পাদকীয় কলামে তিনি এসব কথা লিখেছেন।

বাউসার্ট লিখেছেন, দেশের অবনতিশীল পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ আফগান জনগণ দেশের পাশাপাশি বিদেশেও বিক্ষোভ করছে। পাকিস্তান জুড়ে সন্ত্রাসীদের অনুপ্রবেশের উপর ক্ষোভ প্রকাশ করে আফগানিস্তানের বহু মানুষ লন্ডনে পাকিস্তান দূতাবাসের সামনে আন্দোলন করেছে।

তিনি বলেন, আফগানিস্তান বছরের পর বছর ধরে পাকিস্তানকে জিহাদিদের অনুপ্রবেশ বন্ধ করতে বলছে। তবে পাকিস্তান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দেশ ছাড়তে শুরু করার পর থেকেই আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তালেবান গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত দেশটির বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে।

দেশটির জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা শুক্রবার নিরাপত্তা পরিষদের কাছে কাজ করার আবেদন জানিয়ে বলেছেন, আফগানিস্তানে যুদ্ধ এখন আরও মারাত্মক এবং ধ্বংসাত্মক পর্যায়ে।  আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান প্রতিনিধি ডেবোরা লিওন্স বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে প্রধান শহরগুলোকে লক্ষ্য করে তালেবানদের অগ্রগতি সিরিয়ান ও বলকান যুদ্ধের কথা মনে করিয়ে দেয়।

জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত গোলাম এম ইসাকজাইয়ের মতে, তালেবান একা কাজ করছে না। তিনি কাউন্সিলকে বলেছেন, ১০ হাজারেরও বেশি বিদেশি যোদ্ধা তালেবানের সঙ্গে রয়েছে। যারা আল-কায়েদা এবং আইএসআইএলসহ ২০টি সন্ত্রাসী গ্রুপের প্রতিনিধিত্ব করে।

তিনি বলেন, তালেবান এবং এইসব আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে যোগসূত্র আগের যেকোন সময়ের তুলনায় অধিক শক্তিশালী।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...