Don't Miss
Home / হোম স্লাইডার / সূচকের পতনে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সূচকের পতনে শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬১৭ পয়েন্টে। এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৩৮৪ ও ১৪৪২ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। সূচকটি ১৯ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...