Don't Miss
Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত
আফগানিস্তানের

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে পর পর দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৪ জন।

নিহতের মধ্যে সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। রোববারের এ হামলার স্থান ও তীব্রতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে।

গজনির প্রাদেশিক হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত জানান, তাদের হাসপাতালে ৩০টি মৃতদেহ ও আহত ২৪ জনকে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তা বাহিনীর একটি শাখা। গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গজনিতে একটি গাড়িবোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও এ সংক্রান্ত আর বিস্তারিত কিংবা হতাহতের সংখ্যা জানাননি।

এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

x

Check Also

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন, দায়ীদের বিরুদ্ধে মামলা

এমএনএ প্রতিবেদক কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ জন বাংলাদেশি দেশে ...