এমএনএ বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুরের ‘ব্রেক-আপ’-এর বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে বলিউডে চলছে জোর গুঞ্জন। রণবীর কাপুরের সঙ্গে নিজের ব্রেকআপের খবর শুনতে শুনতে ক্লান্ত, বিধ্বস্ত ক্যাটরিনা কাইফ বলেই ফেললেন, ‘আমি সিঙ্গেল, এনগেজডও নই।’
তার এই মন্তব্যের পরই যেন ব্রেকআপের জল্পনায় সিলমোহর পড়ল!
সম্প্রতি ক্যাটরিনা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব খবর পড়ছি তাতে খুব খারাপ লাগছে আমার। আমি বিশ্বাস করি বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেকেই সিঙ্গেল থাকে। আমি এখনও বিয়ে করিনি। তাই আমি সিঙ্গেল। এটাও পরিষ্কার করে দেয়া ভালো যে আমি এনগেজডও নই।’
ক্যাটরিনা-রণবীর কখনওই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কখনও ভিয়েনার রাস্তায় হাত ধরে হাঁটতে গিয়ে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। কখনও বা স্পেনের সমুদ্র সৈকতে একান্তে সময় কাটানোর সময় লেন্সবন্দি হয়েছেন। আবার কাপুরদের ফ্যামিলি পার্টিতেও ক্যাট সুন্দরীর উপস্থিতি রণবীরের সঙ্গে তার প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত ছিল বলে মত বলিউডের একাংশের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাট সুন্দরী বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত খবরে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি বরং আরও ভালো কিছু আশা করেছিলাম…।’
তার কথায়, ‘আমার কাজ নিয়ে কোনও আলোচনা হয় না। এটা আমাকে দুঃখ দেয়। ব্রেকিং নিউজে সব সময় থাকে আমার পার্সোনাল লাইফ। কিন্তু ধরুন, বিশ্বের প্রথম পাঁচ নায়িকার মধ্যে আছেন ক্যাটরিনা… আমি এমন খবরও দেখতে চাই।’
যদিও রণবীরের সঙ্গে ‘ব্রেক-আপ’ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি ‘ব্যাং ব্যাং’ তারকা, তবে নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করার মধ্য দিয়ে বিষয়টি তিনি কার্যত স্বীকার করে নিলেন বলেই মনে করছেন বলিউডের একাংশ।
তিনি বলেন, ‘আমি অন্য নারীদের মতোই। যখন আপনি কাজ করছেন আপনি চাইবেন যাতে সবাই আপনার কাজ নিয়ে, ক্যারিয়ার নিয়ে কথা বলে। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই জানে যে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠবে। আর যখন এসব বিষয় নিয়ে কথা ওঠে তখন এমনই হয়।’
নিজের সম্পর্কের বিষয়ে ক্যাটরিনা আরও বলেন, ‘আমি আগেও এটা বলেছি এবং আবারও বলছি- আমি বিশ্বাস করি আপনার যতোক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আপনি সিঙ্গেল। আমার এখনও বিয়ে হয়নি…আর কারও সঙ্গে আমার সম্পর্কও নেই।’
প্রসঙ্গত, ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রধান শিরোনাম হিসেবেই খবর প্রচারিত হচ্ছিল যে, ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপূরের প্রেমে ফাটল ধরেছে। আর ক্যাটরিনা কাইফ নাকি তার সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে পরামর্শ করেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন। আর নতুন করে ব্রেকআপের পেছনে যোগ হয় আলিয়া ভাটের নাম। আলিয়ার সঙ্গে রণবীরের বেশি মাখামাখি ভালোভাবে নেননি ক্যাট। তাই বিচ্ছেদের পথে হাটেঁন ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা বর্তমানে তার আগামী ছবি ‘ফিতুর’-এর প্রচারণায় ব্যস্ত। অভিষেক কাপুর পরিচালিত ছবিটি আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। সূত্র: দি ইকোনমিক টাইমস
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক




