Don't Miss
Home / হোম স্লাইডার / ইতালিতে এবার একদিনে ৩৬৮ জনের মৃত্যু

ইতালিতে এবার একদিনে ৩৬৮ জনের মৃত্যু

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে এবার ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইতালির নাগরিক সুরক্ষা পরিষেবা জানায়, গতকাল রবিবার রেকর্ড সংখ্যক মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ শ’ ৯ জনে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

চীনের বাইরে বর্তমানে ইউরোপের ইতালি, স্পেন ও ফ্রান্সে গত একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। স্পেনে একদিনে ৯৭ জন, ফ্রান্সে একদিনে ২৯ জন মারা গেছে।

এদিকে যুক্তরাজ্যেও একদিনে সব চেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে ১৪ জন মারা যাওয়া মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

প্রাদুর্ভাবের কারণে ইউরোপের সরকারগুলো নাগরিকদের চলাচল সীমিত করেছে এবং সীমান্তেও কড়াকড়ি আরোপ করেছে।

আজ সোমবার সকাল থেকে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক এবং লুক্সেমবার্গের সাথে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করছে জার্মানি। স্পেনের সাথে সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে পর্তুগাল।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...