Don't Miss
Home / খেলাধূলা / ইতিহাস গড়ে যা জানালেন বুফন
জিয়ানলুইজি বুফন। শনিবার (৫ ফেব্রুয়ারি) নিজের শৈ

ইতিহাস গড়ে যা জানালেন বুফন

এমএনএ খেলাধুলা ডেস্ক : বয়স এখন ৪৪। কিন্তু এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি বুফন। শনিবার (৫ ফেব্রুয়ারি) নিজের শৈশবের ক্লাব পার্মার হয়ে মাঠে নেমেছিলেন সাবেক এ য়ুভেন্তাস গোলরক্ষক। সেখানে বেনেভেন্তোর বিপক্ষে গোলশূন্য ড্র করায়ই রেকর্ডটিতে নাম লেখান বুফন। ইতিহাসের প্রথম গোলরক্ষক হিসেবে ৫০০ ‘ক্লিন শিট’ স্পর্শ করলেন বুফন। আর ম্যাচ শেষে এমন কীর্তির দিন জানালেন, সম্ভব হলে ৫০ বছর বয়সেও খেলতে চান বিশ্বকাপ।

সিরিআ বি’তে শনিবার বেনেভেন্তোর বিপক্ষে গোলশূন্য ড্র করে বুফনের ক্লাব পার্মা। গোলশূন্য ড্র করায় ব্যক্তিগত অর্জনে আরেকটি ক্লিন শিট যোগ হয়। আর এ ম্যাচের ক্লিন শিটের ফলে ৫০০ ক্লিন শিটের মাইলফলক স্পর্শ করেন তিনি। চারটি দলের সমন্বয়ে ৫০০ ক্লিন শিটের মাইলফলক স্পর্শ করেছেন বুফন। যার মধ্যে সবচেয়ে বেশি য়ুভেন্তাসের হয়ে ৩২২টি, পার্মার হয়ে ৯২টি, পিএসজির হয়ে ৯টি ও ইতালি জাতীয় দলের জার্সিতে ৭৭টি।এদিকে ইতালির শীর্ষ লিগ সিরি আয় সর্বোচ্চ ৬৫৩ ম্যাচ খেলার রেকর্ড আছে বুফনের নামে। ২০২০ সালে তিনি টপকে যান এসি মিলান কিংবদন্তি খেলোয়াড় পাওলো মালদিনির ৬৪৭ ম্যাচ খেলার রেকর্ড।

এদিকে ম্যাচ শেষে এখনও জাতিয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন বুফন। বেনেভেন্তোর বিপক্ষে কথা বলেছেন বুফন। বুফন বলেন, ইতালি যদি এবারের বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়, তাহলে আমি পরেরটি খেলতে পারি। ৪৮ বছর বয়সেও ফিট থাকলে আমি অবাক হব না। মাইকেল জর্ডান ৫০ বছর বয়সের আগ পর্যন্ত খেলার কথা উড়িয়ে দেননি এবং তার ব্যাপারটা আমি বুঝি। আর দিন শেষে তো সবকিছু মাঠের পারফরম্যান্সেই নির্ভর করে।

আসন্ন কাতার ২০২২ বিশ্বকাপের জন্য ইতালি সরাসরি জায়গা করে নিতে পারেনি। কাতারের টিকেট পেতে প্লে-অফে প্রথমে নর্থ মেসিডোনিয়া এবং পরে পর্তুগাল কিংবা তুরস্ককে হারাতে হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও উঠতে পারেনি ইতালি।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...