Don't Miss
Home / জাতীয় / টিকার জন্য এখনও পর্যন্ত কতো টাকা খরচ হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
বেশি খরচ হয়েছে। দেশের

টিকার জন্য এখনও পর্যন্ত কতো টাকা খরচ হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। দেশের ৭০ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনও টিকা নেয়নি। সবাইকে টিকা নিতে আহ্বান জানাচ্ছি। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চলতি বছরের মধ্যে সবার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন হবে। এ বছরের ডিসেম্বর নাগাদ টিকা নিতে সক্ষম সবাইকে পূর্ণ ডোজের আওতায় আনা হবে। করোনা টিকার প্রথম ডোজ ১০ কোটি ও ৭ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আরও দেড় কোটির মতো টিকা দেয়া হয়েছে। তিনি বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। ঢাকা বিভাগে দেড় হাজারের মতো। টিকা নেওয়ার কারণে মৃত্যুহার সেভাবে বাড়েনি, অন্য দেশে যেভাবে হয়েছে।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...