Don't Miss
Home / বিশেষ প্রতিবেদন / ঈদুল ফিতরের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভীড়

ঈদুল ফিতরের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভীড়

বিশেষ প্রতিবেদন

ঈদুল ফিতরের তৃতীয় দিনেও রাজধানীর মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন। সোমবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে চিড়িয়াখানা, বিমান জাদুঘর, নভোথিয়েটার, সামরিক জাদুঘর ও হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিনোদন কেন্দ্রগুলোর প্রধান ফটকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা টিকিট সংগ্রহ করছেন। এরপর লাইনের মাধ্যমে টিকিট চেক করে ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

এই কেন্দ্রগুলোতে শিশুদের আকর্ষণ করতে বিভিন্ন পণ্যের দোকান বসিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। শিশু-কিশোরদের কোলাহলে যেন ঈদের ছুটির আনন্দ আরও বাড়ছে।

সামরিক জাদুঘরে শিশুদের সঙ্গে ঘুরতে আসা হেকমত শেখ জানালেন, সাধারণত ব্যস্ত জীবনে পরিবারের জন্য সময় পাওয়া যায় না। তাই ঈদের ছুটিতে ফাঁকা শহরে পরিবার নিয়ে বের হওয়া যায়। তিনি বলেন, “ঈদের দিন থেকেই পরিবার নিয়ে ঘুরছি। গতকাল চিড়িয়াখানায় গিয়েছিলাম, আজ এখানে এলাম। নভোথিয়েটার ঘুরে বাসায় ফিরব। আগামীকাল অফিস শুরু, তাই যতটুকু সম্ভব ছুটির দিনগুলো পরিবারকে দিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং উপভোগ করছি।”

বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে ঘুরতে আসা মো. আলমগীর বলেন, “ঈদের দিন পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু ভিড় বেশি থাকায় আর বের হইনি। আজ ছুটির শেষ দিন, ভেবেছিলাম কম ভিড় থাকবে। বাচ্চাদের সঙ্গে এসেছি, কিন্তু টিকিট কাটতেও সময় লাগল। এখন আর ঘোরার শক্তি নেই।”

নিলয় হাসান বলেন, “বাচ্চারা ঘুরতে পছন্দ করে। সুযোগ পেলেই তাদের নিয়ে বাইরে যাওয়া উচিত। ঘরের মধ্যে আটকে রাখলে তারা নতুন কিছু শিখতে পারবে না। মেধার বিকাশের জন্য নতুন নতুন জায়গা দেখানো প্রয়োজন।”

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...