এমএনএ অর্থনীতি ডেস্ক : আগামী বুধবার ঈদ উল আজহা। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। এই তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করা যাবে।
স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘দেশের আমদানি-রফতানি কার্যক্রমে গতিশীলতা আনা ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে অফিসগুলো খোলা রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলেছে এনবিআর। আমরা এর আলোকে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদের ছুটির মধ্যে অফিস খোলা থাকবে।’
দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি-রফতানি হয়। এরপরেই বেনাপোল কাস্টমস হাউস দিয়ে বেশি আমদানি-রফতানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টমস হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমসও খোলা থাকবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

