Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু: ইসি মাছউদ

ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু: ইসি মাছউদ

এমএনএ প্রতিবেদক

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।

রবিবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর বার্ষিক সাধারণ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন কার্যক্রম অব্যাহত থাকে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক না নির্দলীয় প্রতীকে হবে তা নির্ধারণের জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছে কমিশন। আইন অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন সবসময় প্রস্তুত থাকবে।

রহমানেল মাছউদ বলেন, “নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ সাংবাদিকরাই। সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী, তারা কমিশনের কাজের সমালোচনা করেন এবং আরও উন্নতভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবাই এটিকে ইতিবাচকভাবে দেখেছেন, তবে উন্নতির কোনো শেষ নেই—আমরা আরও ভালো করার লক্ষ্য রাখি।”

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...