এমএনএ প্রতিবেদক
আমির খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান। তিনি জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে রয়েছে এবং চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

