Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / এবার বৈশ্বিকভাবেই শপ ট্যাবে ‘বিজ্ঞাপন’ আনলো ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

এবার বৈশ্বিকভাবেই শপ ট্যাবে ‘বিজ্ঞাপন’ আনলো ইনস্টাগ্রাম

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বৈশ্বিকভাবে নিজেদের শপ ফিচারের জন্য বিজ্ঞাপন নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। নতুন ক্রেতা খুঁজছে এমন ব্র্যান্ডের কাছ থেকে আরও অর্থ আয় করতে চাইছে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার নতুন ফিচারের ব্যাপারে জানিয়েছে ফটো শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রাম শপ মূলত ছবি ও ভিডিও শেয়ারিং একটি ট্যাব। ব্যবহারকারীরা ওই ট্যাব থেকেই কাপড় ও প্রসাধনী সামগ্রী খুঁজতে পারেন। অনেক সময় সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপ থেকেও পণ্য কেনেন তারা।

রয়টার্সের প্রতিবেদন বলছে, বিজ্ঞাপন সুবিধা চলে আসায়, এখন থেকে ব্যবহারকারীরা কোনো ইনস্টাগ্রাম শপ বিজ্ঞাপনে ক্লিক করেই পণ্যের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারবেন। এ ছাড়াও ওই ব্র্যান্ডের অন্যান্য পণ্য খুঁজে দেখতে পারবেন এবং পছন্দের পণ্য ‘উইশলিস্ট’ –এ সেইভ করে রাখতে পারবেন

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...