Don't Miss
Home / হোম স্লাইডার / এমপিওভুক্তির ঝামেলা নিরসনে সংশ্লিষ্টদের নিয়ে বসবেন শিক্ষামন্ত্রী
আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ

এমপিওভুক্তির ঝামেলা নিরসনে সংশ্লিষ্টদের নিয়ে বসবেন শিক্ষামন্ত্রী

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্তিতে ভোগান্তির শেষ নেই। শিগগিরই ভোগান্তি কমানোর ব‌্যবস্থা হরা হবে। এক্ষেত্রে সব শিক্ষক এমপিওভুক্ত হবেন অটোমেশন পদ্ধতিতে।রোববার (৬ মার্চ) রাইজিংবিডিকে শিক্ষামন্ত্রী এ কথা জানান শিক্ষামন্ত্রীকে শিক্ষকদের ভোগান্তির বিষয়ে জানানো হলে তিনি বলেন, ‘আপনি পুরো প্রক্রিয়াটির লিখিত সমস্যা আমাকে জানান।  আমি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসবো।  এবং একেবারেই কোন ধরনের ঝামেলা ছাড়া যাতে সব সমস্যা সমাধান হয়ে যায় সে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোথাও কাউকে দুর্নীতির শিকার হতে হবে না।’

শিক্ষকদের অভিযোগ, ২০১৫ সালে সারা দেশের এমপিও ব্যবস্থা ৯টি আঞ্চলিক কার্যালয়ে বিকেন্দ্রীকরণ করার পর হয়রানি, ঘুষ লেনদেনের পরিমাণ বেড়েছে। এক জায়গার দুর্নীতি ৯ জায়গায় পাঠানো হয়েছে। এমপিও পেতে একই কাগজ বারবার যাচাই-বাছাইয়ের নামে হয়রানির শিকার হতে হয় শিক্ষকদের। টাকা না দিলে সমস্যার সমাধান হয় না।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...