Don't Miss
Home / আজকের সংবাদ / কলম্বিয়ায় থানায় বোমা হামলায় হতাহত ৪৬

কলম্বিয়ায় থানায় বোমা হামলায় হতাহত ৪৬

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কলম্বিয়ায় উত্তরাঞ্চলীয় নগরী ব্যারানকিলারের একটি থানায় গতকাল শনিবার বোমা হামলায় চালানো হয়েছে। এতে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ৪১ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য মাদকপাচারকারীদের অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের দাবি, মাদকপাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে চালানো অভিযানের প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হতে পারে।
পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যেই ঘোষণা করেছেন, হামলাকারীদের সম্পর্কে তথ্য জানাতে পারলে ১২ হাজার সাতশ ডলার পুরস্কার দেওয়া হবে।
পার্শ্ববর্তী ইকুয়েডোর সীমান্তের কাছে একটি নিরাপত্তাচৌকিতে একটি গাড় বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পর হামলাটি চালানো হয়। খবর এএফপির।
দুটি হামলার মধ্যে কোনো সম্পৃক্ততা নেই বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলাগুলো এমন একসময় চালানো হল, যখন দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস দেশটির ৫০ বছর ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে চাইছেন। দেশটির অধিকাংশ সহিংস ঘটনাই মাদকপাচার সংক্রান্ত।
ব্যারানকিলারের হামলাটি ছিল সম্প্রতিক বছরগুলোর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চালানো অন্যতম ভয়াবহ হামলা।
ব্যারানকিলারের পুলিশ কমান্ডার মারিয়ানো বোতেরো বলেন, কর্মকর্তারা সকালের সমাবেশের জন্য যখন জমায়েত হচ্ছিল ঠিক তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশের এক সূত্র জানায়, বোমা বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ৪৯ পুলিশ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে পাঁচ কর্মকর্তা নিহত এবং অপর ৪১ জন আহত হয়েছেন। নিহতদের বয়স ২৪-৩১ বছরের মধ্যে।
অ্যার্টনি জেনারেল নেসতোর মার্টিনেজ বলেন, এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তার বিরুদ্ধে পাঁচজনকে হত্যা, অন্যদের হত্যা প্রচেষ্টা, সন্ত্রাসবাদ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনব।’
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...