Don't Miss
Home / আজকের সংবাদ / কার স্বার্থে প্রহসনের নির্বাচনে বিএনপি : গয়েশ্বর

কার স্বার্থে প্রহসনের নির্বাচনে বিএনপি : গয়েশ্বর

এমএনএ রিপোর্ট : বিএনপি কার স্বার্থে এখনও প্রহসনের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছে- এমন প্রশ্ন করেছেন খোদ দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণসংস্কৃতির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন করেন।

গয়েশ্বর বলেন, ‘ইউপি নির্বাচনের নামে দেশে খুন-খারাবির মহোৎসব চলছে। এই অবস্থায় দেশবাসী ভাবল- বিএনপি নির্বাচনটা বর্জন করবে। সবাই মুখে বলছে, ভোট দিতে পারছে না, আবার প্রহসনের নির্বাচনে অংশও নিচ্ছে।

Gayeshar Chandraবিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জনগণ চিৎকার করছে- এই ভোট আমরা চাই না। আমরাও তাদের সঙ্গে দু-তিন দিন সুর মেলালাম। পরে আমাদের গানের কথা একদিকে, সুর গেল আরেকদিকে।’

গয়েশ্বর রায় বলেন, ‘কি কারণে এই প্রহসনের নির্বাচনে গেলাম? এটা কি সরকারকে সমর্থন করা হল না? আমিও দলের সিদ্ধান্তের বাইরে না। তারপরও একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা থাকল?’

দলের নেতাদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, সরকারের চরিত্রের কি কোনো পরিবর্তন হয়েছে? তারা কি বলছে, আমরা আর এই ধরনের অপকর্ম করব না? তাহলে আমরা কেন তাকে (সরকার) বিশ্বাস করব?

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণের চাওয়াকে ধারণ করতে হবে, তাদের চাওয়াকে মূল্য দিতে হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি (শেখ হাসিনা) পহেলা বৈশাখে ইলিশ খাবেন না- এটা কোনো ত্যাগের মধ্যে পড়ে না। এই যে আপনি মানুষের ভোট কেড়ে নেন, মানুষ খুন করেন, এটা ত্যাগ করেছেন কি না, জাতি তাই জানতে চায়।

দেশজুড়ে গত বুধবারের ভূমিকম্পের প্রসঙ্গ তুলে ধরে গয়েশ্বর বলেন, মানুষের মনের ভূমিকম্পগুলো কখন কোন অবস্থায় প্রকাশ পাবে এবং ক্ষয়ক্ষতি কী হবে; সরকার যেমন বুঝতে পারছে না, তেমনি আমরাও বুঝতে পারছি না।

রাজনৈতিক ভূমিকম্পের একমাত্র সমাধান গণতন্ত্র। এ জন্য আগে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ হোসেন চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবির সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক ড. সুকোমল রড়ুয়া, জাসাসের সভাপতি এমএ মালেক প্রমুখ বক্তব্য রাখেন।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...