Don't Miss
Home / হোম স্লাইডার / কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে ২ নভেম্বর
কুমিল্লা.

কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে ২ নভেম্বর

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : প্রায় উনিশ মাস বন্ধ থাকার পর ২ নভেম্বর খুলতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আর হল খুলে দেয়া হবে আগামীকাল ২৭ নভেম্বর। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ নভেম্বর থেকে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আর আবাসিক হল ২৭ অক্টোবর হতে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।এরআগে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় সশরীরে ক্লাস কার্যক্রম শুরু নিয়ে আলোচনা করা হয়।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...