Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়া আগামীকাল আদালতে যাবেন

খালেদা জিয়া আগামীকাল আদালতে যাবেন

এমএনএ রিপোর্ট : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকাল বৃহস্পতিবার বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আত্মপক্ষ সমর্থনের জন্য বেগম খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দেবেন।

KHALEDA.গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তার আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরাসহ ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা রিভিশন আবেদন খারিজ হয়ে গেলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিল অনুমতি আবেদন) দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।

খালেদার পক্ষ থেকে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী ধার্যদিনে খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন। তা না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা বলেন।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলছে।

এ মামলায় বিভিন্ন সময়ে ৩২ জন্য সাক্ষ্য দেন।

Khaleda10গত ১৭ এপ্রিল মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরা এবং নথি তলবের দুটি আবেদন নাকচ করে বিচারিক আদালতে। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে দুটি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। গত ১৫ মে হাইকোর্ট ওই আবেদন দুটি খারিজ করে দেন। এর বিরুদ্ধে মঙ্গলবার লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

বাকি আসামি হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...