Don't Miss
Home / জাতীয় / গৌরবোজ্জ্বল অবদানের জন্য ৯ বিশিষ্টজনকে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গৌরবোজ্জ্বল অবদানের জন্য ৯ বিশিষ্টজনকে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন।

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

এবার ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়।

কে কোন ক্ষেত্রে পদক পেলেন

অভিনয়ে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার পদক লাভ করেন।

সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জসকে পদক প্রদান করা হয়।

এ ছাড়া সংগীতাঙ্গনে সামগ্রিক অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ‘একুশে পদক’ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে ১৯৭৬ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...