Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নবনিযুক্ত গভর্ণর মোস্তাকুর

বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নবনিযুক্ত গভর্ণর মোস্তাকুর

এমএনএ প্রতিবেদক

নিয়োগ পাওয়ার পরদিন বৃহস্পতিবারই বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নবনিযুক্ত গভর্ণর মো: মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংক-এ পৌঁছান তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

গতকাল বুধবার সরকার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করলে মোস্তাকুর রহমনা নতুন গভর্ণর হিসেবে নিয়োগ পান। বৃহস্পতিবার দপ্তরে পৌঁছেন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।”

সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর দিনের প্রথমার্ধে তিনি ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান এবং প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। পরে নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। দুপুর দেড়টায় তাঁর সচিবালয়ে যাওয়ার কর্মসূচি নির্ধারিত আছে।

উল্লেখ্য, গতকাল বুধবার সরকার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা (কস্ট ম্যানেজমেন্ট) বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী এবং পেশায় একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে গুলশান-এর বাসভবন থেকে ব্যক্তিগত গাড়িতে মতিঝিলের উদ্দেশে রওনা হন তিনি। সকাল সোয়া ১০টার দিকে গুলশানে তাঁর বাসভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “স্যার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বাসা থেকে বের হয়েছেন। ব্যক্তিগত গাড়িতেই তিনি বাংলাদেশ ব্যাংকে গেছেন।”

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...